• Home
  • জেলার খবর
  • আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দেবাশীষ কুমারকে ইডির তলব

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দেবাশীষ কুমারকে ইডির তলব

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জমি দখলকে কেন্দ্র করে এক প্রতারণা মামলায় ইডি তলব রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকে। 

সোমবার তিনি হাজিরা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সল্টলেকের দফতরে। জানা গিয়েছে, প্রায় ঘন্টাখানেক দেবাশীষ কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত তৃণমূল নেতার তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি।

ইডি সূত্র মারফত জানা গিয়েছে যে সম্প্রতি তল্লাশি চালানো হয়েছিল জমি দখল ও প্রকল্পের নামে প্রতারণার অভিযোগে কলকাতা ও শহরতলির বেশকিছু এলাকায়। জানা গিয়েছে, দায়ের হয়েছিল প্রায় ১৬-১৭টি এফআইআর। তদন্তে উঠে আসে প্রকল্পের নামে সাধারণ মানুষের থেকে জমি নেওয়া ও প্রতারণার অভিযোগও রয়েছে। তদন্তকারী মহলের বক্তব্য সেই সূত্রেই প্রকাশ্যে আসে দেবাশীষ কুমারের নাম।

Releated Posts

ভোটের ফলাফল নিয়ে বড় মন্তব্য বিকাশের! কী বললেন?

তিনি বলেন, “আসতেই পারে অনেককিছু বিস্ময়কর ফলাফল। ব্যাপক ভোটাভুটি যা হয়েছে, বিস্মিত হবে না বিস্ময়কর ফলাফল হলে। জিতবো…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জয় নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ভিন্নমত শওকত-নওশাদের

জয় নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ভিন্নমত শওকত-নওশাদের

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top