• Home
  • জেলার খবর
  • ভোটের মুখে রেশন দুর্নীতি মামলায় বালু ঘনিষ্ঠ বারিককে তলব ইডির

ভোটের মুখে রেশন দুর্নীতি মামলায় বালু ঘনিষ্ঠ বারিককে তলব ইডির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের মুখে রেশন দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে তলব করা হলো রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ চাল ব্যবসায়ী বারিক বিশ্বাসকে। সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। 

এর আগে ২০২৪ সালের অগাস্ট মাসে প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল ইডির তরফ থেকে তাঁর বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে। পাশাপাশি, বেশকিছু জরুরি নথি পাওয়া যায় তাঁর রাইস মিল থেকেও, যা ইঙ্গিত দেয় রেশন দুর্নীতির বিপুল অর্থ লেনদেনের।

ইডি সূত্রে খবর, এবার চাল ব্যবসায়ীর বিরুদ্ধে বাংলাদেশে চাল বা গম পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। এই চক্রে কারা যুক্ত, কীভাবে লেনদেন হচ্ছিল সীমান্ত পেরিয়ে এবং কোনও আন্তর্জাতিক যোগ রয়েছে কিনা এর সঙ্গে, সেই সব দিক খতিয়ে দেখতেই তাঁকে ফের তলব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top