• Home
  • জেলার খবর
  • ফের মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ইডি হানা, গেটে টাঙানো হল হাজিরার নোটিস

ফের মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ইডি হানা, গেটে টাঙানো হল হাজিরার নোটিস

Image

দেবজিৎ মুখার্জি, বর্ধমান: ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ইডি হানা। বুধবার সকালে আধিকারিকরা দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে অম্বুজা নগরীতে অবস্থিত তাঁর বাড়িতে হানা দেন। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং চালানো হচ্ছে তল্লাশি।

জানা গিয়েছে, এদিন মনোরঞ্জন মন্ডলের বাড়ির গেটে নোটিস টাঙিয়ে বলা হয়েছে যে তাঁকে হাজিরা দিতে হবে ১৩ তারিখে দুপুর বারোটা থেকে একটার মধ্যে। এই নিয়ে তৃতীয়বার তলব করা হয়েছে তাঁকে। সূত্র মারফত জানা গিয়েছে যে এদিনও নথিপত্র খোঁজার জন্য তল্লাশি চালানো হচ্ছে এবং বাড়ির লোকেদের জিজ্ঞাসা করা হচ্ছে। ইডি সূত্র মারফত জানা গিয়েছে যে তিনি যুক্ত কয়লা পাচার মামলায় প্রটেকশন মানি ট্রানজ্যাকশনের সঙ্গে। এই অভিযোগও রয়েছে যে তিনি ভালো টাকা নিয়েছিলেন কয়লা ব্যবসায়ীদের টাকা পাচার করতে। সেই ব্যাপারেই তাঁকে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় বলে খবর।

বলে রাখা প্রয়োজন, এর আগে গত ৩ ফেব্রুয়ারি কয়লা পাচার মামলায় মনোরঞ্জন মন্ডলের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। এরপর তাঁকে বেশ কয়েকবার তলব করা হয়। তাঁর স্ত্রীকেও তলব করা হয়। কিন্তু হাজিরা এড়িয়ে যান তিনি। প্রসঙ্গত, তাঁকে ফেব্রুয়ারি মাসে দায়িত্ব দেওয়া হয় বুদবুদ থানার ওসির। কদিনের মধ্যেই তাঁর চার্জ নেওয়ার কথা ছিল। ইডি থেকে অভিযোগ আসার পরই তাঁকে ওসি থেকে সরিয়ে বদলি করা হয় স্পেশাল ব্রাঞ্চে। ২০২৪ সালে তাঁকে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকায় সাসপেন্ড করা হয়েছিল বারাবনি থানার ওসি থাকাকালীন। এবার দেখার আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top