দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে। এই সবকিছুর মাঝেও ফের ইডি হানা দেখা গেল কলকাতায়। রবিবার কাকভোরে শহরের কয়েকটি জায়গায় হানা দেয় তারা। ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাট থেকে শুরু করে ব্যবসায়ীর রেসিডেন্স।
রবিবার সকাল ৬টা নাগাদ ইডি আধিকারিকরা শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে পৌঁছান। সমগ্র এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী এবং শুরু হয় গভীর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আসল উদ্দেশ্য কি তদন্তের, কোনও আর্থিক অনিয়ম বা সূত্র মিলেছে কিনা দুর্নীতির, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, বহুদিন সান্তনু সিনহা বিশ্বাস কালীঘাট থানার দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কলকাতা পুলিশের ডিসি। দুটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে আবাসনের। কাউকে ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতর যেতে-আসতে দেওয়া হচ্ছে না। পরিবারের সকলের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যাতে তাঁরা কারোর সঙ্গে যোগাযোগ না করতে পারেন। তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে।



By










