দ্বিতীয় দফার ভোটের আগে ফের রাজ্যে ইডি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় তারা অভিযান চালিয়েছে। 

শুক্রবার, ২০২০ সালের একটি মামলার ভিত্তিতে, কলকাতা, উত্তর ২৪ পরগণার হাবড়া এবং বর্ধমান-সহ মোট ৯টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে ইডির তরফ থেকে। বসিরহাট থানায় সেই মামলা দায়ের হয়েছিল এবং উঠেছিল খাদ্য নিগমের সরকারি গম কালোবাজারি করার পাশাপাশি তা বাংলাদেশে পাচার করার অভিযোগ। আগে ৩ জন গ্রেফতারও হয়েছিল এই মামলায়।

পরে তদন্তের দায়িত্ব নেয় ইডি। সেই সূত্র ধরেই নয়াভাবে শুরু হয়েছে তল্লাশি অভিযান। তল্লাশি চালানো হয়েছে হাবড়ার জয়গাছি নেতাজি রোডে ব্যবসায়ী সমীর চন্দ, শ্রীনগর মেন রোডে সাগর সাহা এবং অন্যত্র রাজীব সাহার ব্যবসায়িক প্রতিষ্ঠানেও। কেন্দ্রীয় বাহিনী সাথে রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top