• Home
  • জেলার খবর
  • ভোটের আগে ফের কলকাতায় ইডি, আর্থিক দুর্নীতি মামলায় হানা বালিগঞ্জে

ভোটের আগে ফের কলকাতায় ইডি, আর্থিক দুর্নীতি মামলায় হানা বালিগঞ্জে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের শহরে ইডি হানা। আর্থিক দুর্নীতি মামলায় শনিবার সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেন বালিগঞ্জে।

সূত্র মারফত জানা গিয়েছে যে এদিন সকালে ইডি হানা দেয় বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত এক বহুতল অভিজাত আবাসনে ব্যবসায়ীর ফ্ল্যাটে। আর্থিক লেনদেন থেকে শুরু করে একাধিক নথিপত্র খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীর বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। 

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে আবাসনের প্রবেশ ও প্রস্থান, দুই পথেই। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে ব্যবসায়ীর তরফ থেকে কয়েক কোটি টাকা তোলা হয়েছে জমি উন্নয়ন ও রিয়েল এস্টেট প্রকল্পের লোভ দেখিয়ে। কিন্তু কোনও কাজ করা হয়নি প্রতিশ্রুতি দিয়েও। বরং টাকা অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছে বলেও অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top