• Home
  • জেলার খবর
  • “চাই না অন্যায়, অনাচার” কালীঘাট মন্দির থেকে পূজো দিয়ে বেরিয়ে দাবি শুভেন্দুর

“চাই না অন্যায়, অনাচার” কালীঘাট মন্দির থেকে পূজো দিয়ে বেরিয়ে দাবি শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “চাই না অন্যায়, অনাচার” শনিবার, প্রচার শুরুর আগে, কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এমনটাই সাংবাদিকদের জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, তিনি চান সকলের ভালো হোক এবং হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে আর নয় আরজি কর, দেবদেবীর মূর্তি ভাঙচুর ও সন্ন্যাসীদের উপর আক্রমণ এবং ভালো হোক বাংলার।

পুজো দিয়ে বেরিয়ে শুভেন্দু বলেন, “চাই না অন্যায়, অনাচার, ভালো হোক সকলের, বন্ধ হোক হিন্দুদের উপর আক্রমণ, আর না আরজি কর। আর না দেবদেবীর মূর্তি ভাঙচুর। আর না সন্ন্যাসীদের উপর আক্রমণ। ভালো হোক বাংলার।” তিনি আরো বলেন, “মঙ্গল হোক সকলের। মা কালী আশীর্বাদ আমার ও বিজেপির উপর থাকুক। আমাকে শক্তি দিন মা যাতে বাংলার উন্নয়নের জন্য আমি কাজ করতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে।”

মন্দির চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের বিরোধিতা করে শুভেন্দু বলেন, “এটা দেখা উচিত নির্বাচন কমিশনের। আচরণবিধি লঙ্ঘন এটা।” পাশাপাশি, তিনি এটাও দাবি করেন যে রাজ্যবাসী পরিবর্তন চাইছেন এবং তা আসছে। বিরোধী দলনেতার বক্তব্য, “পরিবর্তনের হাওয়া এবার বইছে বাংলায়। জিতবে সনাতন ধর্ম।” এছাড়া এদিন তিনি এও দাবি করেছেন, “অত্যাচার নানা জায়গায় হয়েছে। অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে রাজ্যে। ঘটনা ঘটছে লাভ জিহাদ, লাইন জিহাদ, ভোট জিহাদের মতো।” শুভেন্দু জানিয়েছেন বিভিন্ন গ্রাম ও মন্দির এলাকায় পরিস্থিতি বদলাচ্ছে এবং একত্রিত হবে জাতীয়তাবাদী শক্তি এমন পরিস্থিতির বিরুদ্ধে।

Releated Posts

নওদা-রেজিনগর দুই আসন থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী হুমায়ুন

হুমায়ুন কবির বলেন, “নওদা ও রেজিনগর, দুটি আসনেই আমি জিতব। তবে নিয়ম মেনে বিধায়ক হিসেবে আমাকে একটি আসন…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

“ভরসা রাখুন দিদির প্রতি” জায়গায় জায়গা হামলা নিয়ে বার্তা মমতার

তাঁর বক্তব্য, “সকলে শান্ত থাকবেন, সংযত থাকবেন। ভরসা রাখুন দিদির প্রতি। ভরসা রাখুন বাংলা মানুষের প্রতি। বাংলার মা-মাটি-মানুষের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

“ওরা সকলেই বাম নিয়ে চূড়ান্ত আতঙ্কে রয়েছে” বড় দাবি বিকাশের

বর্ষিয়ান বাম নেতার বক্তব্য, “বামেরা তো প্রথম থেকেই ফ্যাক্টর। প্রচারের সময়েই দেখা যাচ্ছিল। তৃণমূল-বিজেপি বাম ছাড়া অন্য কথা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

ভোটের ফলাফল নিয়ে বড় মন্তব্য বিকাশের! কী বললেন?

তিনি বলেন, “আসতেই পারে অনেককিছু বিস্ময়কর ফলাফল। ব্যাপক ভোটাভুটি যা হয়েছে, বিস্মিত হবে না বিস্ময়কর ফলাফল হলে। জিতবো…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top