• Home
  • জেলার খবর
  • “আনতে যেওনা অন্য কোনও অভিসন্ধি” মহিলা সংরক্ষণ বিলকে নীতিগতভাবে সমর্থন করেও হুঁশিয়ারি মমতার

“আনতে যেওনা অন্য কোনও অভিসন্ধি” মহিলা সংরক্ষণ বিলকে নীতিগতভাবে সমর্থন করেও হুঁশিয়ারি মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্রের তরফ থেকে পাশ করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিল, যার মধ্যে অন্যতম মহিলা সংরক্ষণ বিল। তবে বিরোধীদের অভিযোগ, এই বিলকে সামনে রেখে চেষ্টা চলছে লোকসভার আসন সংখ্যা বাড়ানো এবং জনগণনার আগে পুনর্বিন্যাসের।

এই বিষয়ে দমদমের সভা থেকে বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একসাথে নিয়ে আসতে চাইছে ডিলিমিটেশন বিল আর মহিলাদের সংরক্ষণ বিল। আমরা ডিলিমিটেশনকে সমর্থন করি না। আপনারা টুকরো টুকরো করতে চাইছেন দেশটাকে। বঙ্গভঙ্গের পরিকল্পনাও রয়েছে ডিলিমিটেশনের আড়ালে। আমরা মানি না এই চক্রান্ত।”

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আরও বলেন, “আমাদের এখানে ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে ইতিমধ্যেই পুরসভা ও পঞ্চায়েতে। লোকসভাতেও ৩৭ শতাংশ মহিলা সাংসদ রয়েছেন আমাদের। পুরো সমর্থন জানাই আমরা মহিলা বিলকে, কিন্তু তার সাথে আনতে যেওনা অন্য কোনও অভিসন্ধি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top