• Home
  • দেশ
  • লকডাউনের পরিকল্পনা রয়েছে সরকারের? যা বললেন হরদীপ সিং পুরী…..

লকডাউনের পরিকল্পনা রয়েছে সরকারের? যা বললেন হরদীপ সিং পুরী…..

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের জেরে জ্বালানি সংকটে ভুগছে গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় ভারতও। যদিও হরমুজ প্রণালী দিয়ে দেশ জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে লকডাউনের আশঙ্কা তৈরি হয়েছে। এবার তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।

শুক্রবার সকালে হরদীপ সিং পুরীর তরফ থেকে এক্স হ্যান্ডেল এই বিষয়টি নিয়ে জানানো হয়। তিনি লিখেছেন, “এমন গুজব বহু জায়গায় ছড়াচ্ছে যে লকডাউন জারি করা হবে। কিন্তু এটা একেবারেই ভুয়ো। আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে সরকারের তরফ থেকে ভাবা হচ্ছে না লকডাউন চালু করার কথা।”

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী আরো জানিয়েছেন, “সরকারের কাছে বিবেচনাধীনও নেই এই বিষয়ে এই জাতীয় কোনও প্রস্তাব।” পাশাপাশি, হরদীপ সিং পুরীর তরফ থেকে এটাও দাবি করা হয় যে গোটা বিশ্বে অস্থিরতা থাকলেও ভারত তা বারবার সামাল দিতে সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top