• Home
  • দেশ
  • বিরোধী ঐক্য ভাঙার জন্য কংগ্রেসকে দায়ী করল ডিএমকে

বিরোধী ঐক্য ভাঙার জন্য কংগ্রেসকে দায়ী করল ডিএমকে

Image

দেবজিৎ মুখার্জি: সম্প্রতি নয়াদিল্লিতে বৈঠক হয় ইন্ডিয়া জোটের। সেখানে নানা বিষয়ে আলোচনা করে বিজেপি বিরোধী দলগুলি। বৈঠকে বিরোধী ঐক্য নিয়ে কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধীর তরফ থেকে দেওয়া হয় বিশেষ বার্তা। এবার সোনিয়া পুত্রকেই তোপ দাগা হল ডিএমকের তরফ থেকে। জোটে ফাটলের জন্য হাত শিবিরকে দায়ী করলেন ডিএমকের মুখপত্র ‘মুরাসোলি’। 

এক সম্পাদকীয়তে বলা হয়েছে, “রাহুল বলেছিলেন, কংগ্রেস শরিকদের সমালোচনা মেনে নিয়েছে। কিন্তু এখন তাতে আর কিছু যায় আসে না।” বৈঠকে নিজের বক্তৃতায় রাহুল জানিয়েছিলেন, যেভাবে ভগবান শিব বিষ পান করেছিলেন, সেভাবেই কংগ্রেসকেও সমালোচনা মেনে নিতে হবে। এই প্রসঙ্গে সেখানে বলা হয়েছে, “যে পৌরাণিক কাহিনির উল্লেখ করেছেন রাহুল, তাতে কিন্তু সেই বিষ শিব নিজে সৃষ্টি করেননি। যখন দেব এবং অসুররা অমৃতের খোঁজে সমুদ্র মন্থন করছিলেন, তখনই উৎপত্তি হয়েছিল সেই বিষের। শিব তার থেকে বিশ্বকে রক্ষা করতেই সেটা পান করেছিলেন।”

এরপর প্রশ্ন তোলা হয়, “যদি অমৃতের বদলে ইন্ডিয়া জোট বিষই উৎপাদন করে থাকে, তবে শুরুতেই তা মন্থন করার জন্য কে দায়ী ছিল?” এখানেই শেষ নয়, আরও বলা হয়, “ঐক্যের জন্য অনেক দেরিতে এসেছে কংগ্রেস সাংসদের আহ্বান। কংগ্রেস নিজে সম্পর্ক নষ্ট করেছে বিরোধী শিবিরের প্রধান শরিকদের সাথে। কংগ্রেস দায়ী একের পর এক রাজ্যে বিরোধী ঐক্য ভেঙে যাওয়ার জন্য।” এবার দেখার বিষয় যে বিরোধীরা শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে পারে কিনা।

Releated Posts

“ইন্দিরার মতো নেতা থাকলে নিষিদ্ধ করতেন বিজেপিকে” বিস্ফোরক মন্তব্য গেহলটের

এক অনুষ্ঠানে জরুরি অবস্থার স্মৃতি উসকে দিয়ে তিনি বলেন যে যদি ইন্দিরা গান্ধী বেঁচে থাকতেন, তাহলে নিষিদ্ধ করে…

ByByHafizur Rahaman Jun 15, 2026

“অযৌক্তিকতার নাট্যশালা হয়ে গিয়েছে দেশের গণতন্ত্র” বিদ্রোহীদের কটাক্ষ সিব্বলের

তাঁর বক্তব্য, “অযৌক্তিকতার নাট্যশালায় পরিণত হয়েছে ভারতীয় গণতন্ত্র। তামাশা চলছে একটা।” এরপর বিদ্রোহী শিবিরকে একহাত নিয়ে বর্ষিয়ান আইনজীবী…

ByByHafizur Rahaman Jun 15, 2026

বঙ্গ রাজনীতির নয়া অধ্যায়! ত্রিপুরার এনসিপিআইতে মিশছে তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবির

এদিন বিদ্রোহী শিবিরের তরফ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছে। সাংসদদের বক্তব্য, বাংলায় এনসিপিআইয়ের…

ByByHafizur Rahaman Jun 15, 2026

শাহের সঙ্গে বৈঠক সুদীপের, কী হতে চলেছে এবার?

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাথে বৈঠকের পর তিনি সরাসরি সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। বিষয়টি নিয়ে নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top