• Home
  • জেলার খবর
  • দলীয় প্রার্থী নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ, কলকাতার অফিসে এসে বিক্ষোভ বিজেপি কর্মীদের

দলীয় প্রার্থী নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ, কলকাতার অফিসে এসে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের দলীয় প্রার্থী নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে অসন্তোষের চিত্র প্রকাশ্যে এলো। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে পূর্বস্থলী উত্তর কেন্দ্রে প্রার্থী করা হয় গোপাল চট্টোপাধ্যায়কে, যা দেখে ক্ষুব্ধ দলের একাংশ। অভিযোগ, নিচুতলার কর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখেন না বিজেপি প্রার্থী। এমনকি তাঁর আচরণও ভালো নয়।

রবিবার বিষয়টি নিয়ে, রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে, কলকাতায় আসেন অঞ্চলের বহু সমর্থক। ২০টি চারচাকা গাড়ি করে তাঁরা কলকাতার অফিসে আসেন এবং ব্যাপক বিক্ষোভ দেখান প্রার্থী বদলের দাবি তুলে। এই ব্যাপারে এর আগে জানানো হয়েছিল কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসুকেও। বিক্ষোভকারীদের সাফ কথা, গোপালবাবু ছাড়া টিকিট দেওয়া হোক যেকোন যোগ্য ব্যক্তিকে।

এক আন্দোলনকারীর বক্তব্য, “সাধারণ কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে প্রার্থীর ব্যবহারের কারণে। কোনভাবেই আমরা তাঁকে মেনে নেব না। কর্তৃপক্ষকে সব জানানো হয়েছে। দাবি না মানা হলে সহযোগিতা আমরা করবো না ভোটে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top