দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: ফের প্রচারের ময়দানে পুলিশকে নিশানা করে বড় মন্তব্য বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার খড়গপুর থেকে তিনি বাইক মিছিল করেন এবং এরপর যোগ দেন এক চা চক্রে।
সেখান থেকেই পুলিশকে নিশানা করে ফের বড় মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “ক্ষমতায় আসবে বিজেপি। পরিবর্তন আসবে বাংলায়। আমি তো ধমকাবোই যদি আমাকে ধমকানো চমকানো হয়। এতদিন রাজনীতি ধমকিয়েই করে এসেছি।”
হুঁশিয়ারি দিয়ে খড়্গপুরের বিজেপি প্রার্থী বলেন, “আমি লড়াই করেছে এখানকার গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে। যতদিন থাকবো, ফের লড়বো। যে পুলিশ আজকে চা খাচ্ছে মাফিয়া, গুন্ডার সাথে বসে, চামচাগিরি করছে এই চোর নেতাদের, সেই পুলিশ অন্যরূপে উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার করবে আমরা আসলে। দেখে নেবেন কেমন ভেতরে ঢোকাবে। সব পাল্টে যাবে চার তারিখের পর মে মাসে।”



By










