• Home
  • জেলার খবর
  • এসআইআর শুনানিতে ডাক পেলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর

এসআইআর শুনানিতে ডাক পেলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় এসআইআর নিয়ে চলছে তোলপাড়। আক্রমণ ও পাল্টা আক্রমণ পর্ব অব্যাহত তৃণমূল কংগ্রেস ও বিজেপির। যদিও দুই শিবিরের তরফ থেকেই আশ্বাস দেওয়া হয়েছে যে সাধারণ মানুষকে এর জন্য সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু তা সত্ত্বেও দিনদিন বেড়ে চলেছে এই নিয়ে লড়াই। বলা ভালো, এখন তা তুঙ্গে পৌঁছে গিয়েছে। 

এরই মাঝে এসআইআর শুনানিতে ডাক পেলেন তৃণমূল কংগ্রেসের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। আজ হাজিরা দিতে হবে তাঁকে। সমাজমাধ্যম থেকে তিনি রাজ্যবাসীকে বিষয়টি জানিয়েছেন। নিজের পোস্টে তিনি কটাক্ষ করেন নির্বাচন কমিশনকে। শুধু তাই নয়, শেষে কটাক্ষ করে ঘাসফুল শিবিরের বিধায়ক লেখেন ইসিআই তুঝে সেলাম। বিষয়টি জানাজানি হতে খুব একটা সময় লাগেনি। পোস্ট দেখামাত্রই কমেন্ট করতে শুরু করেন তাঁর অনুগামী থেকে শুরু করে সমর্থক, সকলেই। অনেকেই কমেন্ট সেকশনে ক্ষোভ প্রকাশ করেছেন।

ডেবরা বিধায়ক লেখেন, “আমি এসআইআরের হিয়ারিং নোটিশ পেলাম। আজ আমাকে যেতে হবে ডিপিএস, রুবি পার্ক স্কুলে। আমার ভোটার আইডি, প্যান এবং পাসপোর্ট ও যথেষ্ট মনে হয়নি কমিশনের, কারণ আমার নাম ২০০২ সালে ভোটার লিস্টে ছিল না। আমি ওই সময় ‘মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স’এর নির্দেশ অনুসারে ইউএন ডেপুটেশনে ইউরোপে কাজ করছিলাম, আমার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কপিও আছে। জয়তু কমিশন হোয়াট এ মকারি!!! শেষ পর্যন্ত আমার আইপিএসের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পিপিও দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে পারি কিনা দেখি কিয়া কেহেনা, কমিশন তুঝে সলাম।” এবার দেখার বিষয় যে কি হয় অবশেষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top