• Home
  • জেলার খবর
  • কাজিপাড়া এলাকায় রামনবমীর শোভাযাত্রার শর্তসাপেক্ষ অনুমতি আদালতের

কাজিপাড়া এলাকায় রামনবমীর শোভাযাত্রার শর্তসাপেক্ষ অনুমতি আদালতের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সমস্ত জটিলতার অবসান। কলকাতা হাই কোর্ট শর্তসাপেক্ষ অনুমতি দিল কাজিপাড়া এলাকায় রামনবমীর শোভাযাত্রার। তবে বেশ কয়েকটি শর্ত চাপানো হয়েছে।

কোর্টের নির্দেশ, ৫০০ জনের বেশি অংশগ্রহণকারী নিয়ে শোভাযাত্রা করা যাবে না। পাশাপাশি, ধাতব অস্ত্র দিয়ে প্রদর্শনের পরিবর্তে ব্যবহার করা যাবে প্রতীকী অস্ত্র। এছাড়া সময়সীমা বেঁধে দিয়ে আদালত জানিয়েছে শোভাযাত্রা ২৬ মার্চ বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা যাবে।

প্রসঙ্গত, রামনবমী উপলক্ষ্যে আয়োজকরা পুলিশের কাছে আবেদন করেছিলেন কাজিপাড়ায় শোভাযাত্রার অনুমতি চেয়ে। কিন্তু পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি শোভাযাত্রার রুট নিয়ে আপত্তি তুলে। এরপরই আদালত যান আয়োজকরা। শুনানি চলাকালীন বিচারপতি সৌগত ভট্টাচার্য দাবি করেন যে আদালতের তরফ থেকে গতবছর একই রুটে শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছিল। সুতরাং নতুনভাবে আপত্তি তোলায় অকারণে তৈরি হতে পারে সংশয়ের পরিস্থিতি।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top