• Home
  • জেলার খবর
  • দেশজুড়ে রান্নার গ্যাসের সংকট, এদিকে ব্রিগেডে আসা কর্মীদের খাওয়া-দাওয়ার জন্য বড় আয়োজন

দেশজুড়ে রান্নার গ্যাসের সংকট, এদিকে ব্রিগেডে আসা কর্মীদের খাওয়া-দাওয়ার জন্য বড় আয়োজন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সভাকে ঘিরে যে বিজেপি কর্মী-সমর্থকদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে, তা বলাই বাহুল্য। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দলের কর্মী-সমর্থকরা। সকলেই অপেক্ষা করছেন যে আজ কি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, কোন বড় চমক দেখা যায় কিনা, সেদিকেও নজর রয়েছে সকল কর্মী-সমর্থকদের।

কিন্তু একদিকে যখন গোটা দেশ জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের জেরে, তখন অন্যদিকে ভোজের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রীর সভায় আসা বিজেপি কর্মী-সমর্থকদের জন্য ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে। গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের বক্তব্য, তাঁরা নিজেদের বাড়ি থেকে সিলিন্ডার এনেছেন। সেক্ষেত্রে বাড়িতে এরপর কিভাবে রান্না করা হবে, সেই ব্যাপারে তাঁরা জানান যে কাঠ-কয়লা দিয়ে হবে, কিন্তু আজ সিলিন্ডার আনা প্রয়োজন ছিল। সভাস্থল ঘুরে দেখা যায় যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে থাকা বিজেপি কর্মী-সমর্থকরা গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছেন। তাঁরা জানান গ্যাসের কোনও অভাব নেই। কাস্টমস মাঠে সিলিন্ডার লাগিয়ে রান্না ও খাওয়া-দাওয়া চলছে।

এই ছবি সামনে আসতেই গেরুয়া শিবিরকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। এক্স হ্যান্ডেল থেকে ছবি দিয়ে তিনি লেখেন, “যাঁরা লাইনে দাঁড়িয়ে গ্যাসের জন্য, জেনে রাখুন তাঁরা, আজ অজস্র গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে ব্রিগেডে। সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন একটি এলপিজি সিলিন্ডার পেতে। এদিকে প্রধানমন্ত্রীর সভা চলাকালীন বিজেপি কর্মীরা অজস্র এলপিজি সিলিন্ডার মজুত করেছেন ব্রিগেডে পিকনিকের জন্য।” স্বাভাবিকভাবেই বিষয়টি জনসম্মুখে আসতে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এবার দেখার বিষয় যে এর জল আর কতদূর গড়ায়।

Releated Posts

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top