• Home
  • জেলার খবর
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টেও অব্যাহত ধোঁয়াশা

দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টেও অব্যাহত ধোঁয়াশা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে সেখানেও পরিষ্কারভাবে কিছু না উল্লেখ করায় নয়াভাবে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

নতুন তালিকাতেও স্পষ্টভাবে জানানো হয়নি যে বিচারাধীন ভোটারদের মধ্যে কতজনের নাম তালিকায় রয়েছে বা বাদ পড়েছে। কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে মোট প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি, বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ায়, ‘বিচারাধীন’ ছিল, যার মধ্যে শুক্রবার অবধি নিষ্পত্তি হয়েছে প্রায় ৩৭ লক্ষের এবং এখনো যাচাইয়ের কাজ বাকি রয়েছে প্রায় ২৩ লক্ষের।

পাশাপাশি, নাম বাদ গিয়েছে যাঁদের, তাঁদের জন্য একটি ট্রাইব্যুনাল তৈরির কথা বলা হয়েছে ১৯ জন বিচারপতিকে নিয়ে। তবে তা কিভাবে কাজ করবে বা আবেদন কোথায় জানাতে হবে, সেটা এখনও জানানো হয়নি পরিষ্কারভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top