• Home
  • জেলার খবর
  • উত্তরবঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ নজর কমিশনের

উত্তরবঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ নজর কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে কোনও ফাঁকফোঁকর রাখতে চাইছে না নির্বাচন কমিশন। কিন্তু বিশেষ নজর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। সেখানে কমিশন দায়বদ্ধ বুথের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা প্রদান করতে।

কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে উত্তরবঙ্গে এমন একাধিক স্কুল রয়েছে যেখানে পাঁচিল নেই এবং আশেপাশে জঙ্গল বা ঝোপঝাড়। সুতরাং সেখান থেকে সহজেই বুথে বহিরাগতরা প্রবেশ করতে পারবেন নজর এড়িয়ে এবং তাতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই সবটা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ কমিশনের। এবার বাঁশ দিয়ে আলাদা বেড়া করে দেওয়া হবে কমিশনের তরফ থেকে এই জাতীয় স্কুলগুলিকে এবং তার ভিতরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এবার ঢুকতে পারবেন না যে কেউ। ভোটার কার্ড থাকলেই বুথের মধ্যে ভোটাররা প্রবেশ ঢুকতে পারবেন। এখানেই শেষ নয়, এই ধরনের সমস্ত বুথকেই পর্যবেক্ষকদের তরফ থেকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। সেখানেই থাকতে এরকম সমস্ত ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top