• Home
  • জেলার খবর
  • বনগাঁয় তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ

বনগাঁয় তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: ভোটের মুখে রণক্ষেত্রের চেহারা নিল বনগাঁ। রবিবার সকালে বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার প্রচারের সময়ে সংঘর্ষে জড়ান তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়।

গেরুয়া শিবিরের বক্তব্য, তাদের প্রচার চলাকালীন আচমকা একটি মিছিল ঢুকে পড়ে তৃণমূল কংগ্রেসের এবং বাধা সৃষ্টি করে ইচ্ছাকৃতভাবে। অভিযোগ, ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া শুরু করেন এবং ধাক্কাধাক্কিতে জড়ান বিজেপি কর্মীদের সঙ্গে।

মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দু’পক্ষের বচসা পরিণত হয় ধস্তাধস্তিতে। এলাকায় এক ভয়ের পরিবেশ তৈরি হয় এই ঘটনার জেরে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছায় এবং নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। এলাকায় অজস্র পুলিশ রয়েছে বর্তমানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top