মমতার ডেরায় সিআইডি: মামলা দায়ের আদালতে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া সেন্ট্রাল পার্টি অফিসে সিআইডি হানার বিষয়টি এবার গেল কলকাতা হাই কোর্টে। দায়ের করা হয়েছে মামলা। অভিযোগ, সাক্ষীর অনুপস্থিতিতে তল্লাশি চালানো হয়েছে এবং বেআইনিভাবে স্ক্যান করা হয়েছে দলের নথি। আইনজীবী কিশোর দত্তের তরফ থেকে আর্জি জানানো হয়েছে জরুরি ভিত্তিতে শুনানির। আইনজীবী অভিযোগ করেছেন, দলীয় কার্যালয় ওয়ারেন্ট ছাড়া তল্লাশি চালানো হয়েছে।

প্রসঙ্গত, ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি একাধিক ইস্যুতে উত্তপ্ত, যার মধ্যে অন্যতম ‘সই জাল কান্ড’। বিষয়টি জনসম্মুখে আসতেই জোর হইচই পড়েছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, অস্বস্তি আরো বেড়েছে ঘাসফুল শিবিরের। বিষয়টি নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজাও তুঙ্গে। তৃণমূল কংগ্রেসকে এই ব্যাপারে লাগাতার আক্রমণ করে চলেছে গেরুয়া শিবির।

বর্তমানে ঘটনার তদন্ত করা হচ্ছে সিআইডির তরফ থেকে। তারা তদন্তের দায়িত্ব নেওয়ার পর থেকেই চাপে তৃণমূল কংগ্রেস। দলের নানা বিধায়ককে তারা নোটিস দিয়েছে। বাদ পড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁকে লাগাতার নোটিস পাঠাচ্ছে তারা। তবে এখনো পর্যন্ত তিনি হাজিরা দেননি। কিন্তু যেভাবে লাগাতার বিষয়টিকে কেন্দ্র করে নোটিস পাঠানো হচ্ছে ডায়মন্ড হারবার সাংসদকে, তা নিয়ে নানা প্রশ্ন জন্মেছে রাজনৈতিক মহলে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে তল্লাশি চালাতে আসেন সিআইডির আধিকারিকরা। কার্যালয়ের গেট ঘিরে ফেলা হয় মহিলা দলের তরফ থেকে। সেখানে পৌঁছান কালীঘাট ও ভবানীপুর থানার রিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীও সেখানে এসে হাজির হয়। সিআইডির তরফ থেকে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান অনুযায়ী তল্লাশি চালাতে চায় তারা।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থাকায় কার্যালয়ের দায়িত্বে থাকা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীর সাথে বাদানুবাদে জড়ান আধিকারিকরা। এরপরই কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে কার্যালয়। অবশেষে সিআইডি ভেতরে প্রবেশ করে। তল্লাশি শেষে তারা জানিয়েছে যে তারা কিছু বাজেয়াপ্ত করেনি। এই তল্লাশির বিরোধিতা জানিয়ে এবার আদালতে দায়ের হয়েছে মামলা। যদিও এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, সিআইডির তরফ থেকে গতকাল জানানো হয়েছিল যে তাদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল। এবার দেখার বিষয় আগে কি হয়।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top