• Home
  • জেলার খবর
  • চিংড়িঘাটা মেট্রো মামলা: রাজ্যকে মামলা তুলে নেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের

চিংড়িঘাটা মেট্রো মামলা: রাজ্যকে মামলা তুলে নেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের

Image

দেবজিৎ মুখার্জি: চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বাকি কাজ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে নারাজ রাজ্যের করা মামলায়। শীর্ষ আদালতের তরফ থেকে মামলা তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয় রাজ্যকে।

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পঞ্চোলীর বেঞ্চে মামলাটি ওঠে। তাদের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে তারা হস্তক্ষেপ করতে চায় না কলকাতা হাই কোর্টের নির্দেশে। মামলা তুলে নেওয়ার সুযোগ দেওয়া হয় রাজ্যকে। বিচারপতিরা জানান যে মামলা তুলে না নেওয়া হলে তা খারিজ করে দেওয়া হবে। রাজ্যের ভূমিকা নিয়ে বিচারপতিদের বক্তব্য, “রাজনীতি করবেন না জনসাধারণের প্রকল্প নিয়ে। কাজ হবে হাই কোর্টের নির্দেশ মেনেই। তারাই কাজ করাবে সময় বেঁধে দিয়ে। রাজ্য ভুলে গেছে নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করতে। কখনো বলছে উৎসব চলছে, কখনো পরীক্ষা আর এখন নির্বাচন।”

প্রসঙ্গত, অনেকদিন ধরেই আটকে নিউ গড়িয়া থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইনের এক্সপ্যানশনের কাজ। কিছু সময়ের জন্য বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা দরকার মাত্র ৩১৬ বর্গমিটার জায়গার কাজ শেষ করার জন্য। কিন্তু তার অনুমতি দিচ্ছিল না রাজ্য সরকার।  কর্তৃপক্ষ, রাজ্য সরকার ও নির্মাণকারী সংস্থা বৈঠক করলেও কোনও লাভ হয়নি। বিষয়টির জল গড়ায় হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট দুই আদালত পর্যন্তই।

Releated Posts

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top