• Home
  • জেলার খবর
  • প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে অশান্তি কৃষ্ণনগরে

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে অশান্তি কৃষ্ণনগরে

Image

দেবজিৎ মুখার্জি, নদীয়া: ফের প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে অশান্তি নদীয়া জেলার কৃষ্ণনগরে। সরস্বতী পুজোর ভাসানে ব্যাপক সংঘর্ষ দুই ক্লাবের সদস্যদের মধ্যে। চলে মারপিট ও ইট ছোড়াছুড়ি। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ওঠেন দর্শনার্থীরা এবং দৌড়াতে শুরু করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে সফল হয় তারা। 

জানা গিয়েছে, ঘটনাটি ঘটে রবিবারে। অনেকটাই রাত হয়ে গিয়েছিল। বিসর্জনের শোভাযাত্রা হচ্ছিল। বহু মানুষ সেখানে এসে উপস্থিত হন। এরপরই শুরু হয় অশান্তি। গোটা এলাকা যুদ্ধের ময়দানের চেহারা নিয়ে নেয়। বচসায় জড়ান ‘ষষ্ঠীতলা বারোয়ারি’ এবং ‘গেট রোড বারোয়ারি’ ক্লাবের লোকেরা। হাতাহাতি শুরু হওয়ায় সেখানে উপস্থিত থাকা পুলিশ কর্মীরা তাঁদের সরিয়ে দেন। তবে তার মাঝেই শুরু হয় ইট ছোড়াছুড়ি। প্রতিমা রেখে শুরু করে দেন মারামারি। 

এই দৃশ্য দেখে বেশ ভয় পেয়ে যান দর্শনার্থীরা এবং আতঙ্কে দৌড়াদৌড়ি করতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় সেখানে যায় পুলিশ বাহিনী এবং অশান্তি থামাতে তারা লাঠিচার্জ করতে শুরু করে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ভাসান। পুলিশের তরফ থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অনেকে এই অশান্তির জেরে আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় ডেপ্লয় করা হয়েছে পুলিশ বাহিনী। যদিও ফের উত্তেজনা ছড়ায়নি। এবার দেখার আগে কি হয়। বলে রাখা ভালো, এর আগে জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায়ও অশান্তির ঘটনা দেখা দিয়েছে। 

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top