• Home
  • জেলার খবর
  • বাংলায় এসআইআর: হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ-অবরোধ বর্ধমান স্টেশনে

বাংলায় এসআইআর: হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ-অবরোধ বর্ধমান স্টেশনে

Image

দেবজিৎ মুখার্জি, বর্ধমান: এসআইআরকে ঘিরে এমনিতেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। মাঝেমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে হিংসার চিত্র। একে অপরকে দোষারোপ করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এই আবহাওয়ায় এসআইআরের জেরে হয়রানির অভিযোগ তুলে স্থানীয়দের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় বর্ধমান স্টেশনে। তাঁদের তরফ থেকে অবরোধ করা হয় রেল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেই চত্বরে।

জানা গিয়েছে, এদিন জাতীয় পতাকা ধরে স্থানীয় বাসিন্দারা স্টেশনে প্রবেশ করে বিক্ষোভ দেখান। এখানেই শেষ নয়, বিক্ষোভকারীরা লাইনে নেমে শুয়ে পর্যন্ত পড়েন, যার জেরে আটকে যায় একাধিক ট্রেন। স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। এক বিক্ষোভকারীর বক্তব্য, “স্থানীয় বাসিন্দা আমরা। কেন হেনস্থা করা হচ্ছে আমাদের বাংলাদেশী ধরার নাম করে? একই কাজ লাগাতার করতে হচ্ছে। এসব মেনে নেব না আমরা।”

সমস্যার সম্মুখীন এক যাত্রীও গোটা বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। এসআইআরের কারণে রাজ্যে যে হারে হয়রানির শিকার হচ্ছেন রাজ্যবাসীরা, তার বিরোধিতা করলেও মেনে নিতে পারেননি রেল অবরোধের ব্যাপারটি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় পুলিশকে। এক বিশাল পুলিশ বাহিনী সেখানে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। তবে ঘটনাকে ঘিরে সেখানে বিশাল হইচই পড়েছিল।

বলে রাখা ভালো, ভোটারদের হেনস্থার অভিযোগ তুলে রাজ্যের একাধিক জায়গায় দেখানো হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ। অনেক জায়গায়, তা হিংসার আকারও নেয়। বিডিও অফিস ভাঙচুর থেকে শুরু করে বাইরে আগুন লাগানো, এই জাতীয় ঘটনা ঘটে। এবার দেখার বিষয় যে আগামীদিনে তা কি রূপ নেয়।

Releated Posts

ফের সুজিত-রথীনকে তলব ইডির

ফের তলব করা হয়েছে দুজনকে

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনার দিন নজর রাখবেন শাহ

দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে গণনার দিন বিশেষ কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে সল্টলেকের পার্টি অফিসে। সেখান…

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনাকর্মী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খাওয়া নিয়ে তৃণমূল কড়া আক্রমণ অমিত মালব্যের

বিজেপি নেতা লেখেন, “এই আবেদন খারিজ করে দেওয়া একটি সাফ বার্তা দেয় যে সহজে আইনি স্বীকৃতি পাবে না…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট গণনার আগে শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের!

নির্বাচন কমিশনের গত ১৩ এপ্রিলের নির্দেশিকা বহাল রইল। অর্থাৎ খারিজ করে দেওয়া হল ঘাসফুল শিবিরের আবেদন। কোনও বাধা…

ByByDebojit Mukherjee May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top