• Home
  • জেলার খবর
  • আশা কর্মীদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য স্বাস্থ্য ভবন চত্বরে

আশা কর্মীদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য স্বাস্থ্য ভবন চত্বরে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আশা কর্মীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ্য ভবন চত্বরে। তাঁদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় সেই এলাকা ও তার আশেপাশের চত্বর। পুলিশের সঙ্গে তাঁরা জড়ায় ধস্তাধস্তিতে। শুধু তাই নয়, ধরপাকড় পর্যন্ত করা হয়। গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আজকের বিক্ষোভে।

বেতন বাড়ানোর দাবি তুলে বহুদিন ধরেই পথে নেমে আন্দোলন করছেন আশা কর্মীরা। বুধবার ছিল তাঁদের স্বাস্থ্য ভবন অভিযান। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করার পাশাপাশি বসানো হয়েছিল ব্যারিকেড ও লোহার দুর্গ। ব্যারিকেড পার করে এগোতে গেলেই শুরু হয় ধস্তাধস্তি পর্ব। অনেককে আটক করে গাড়িতে তোলা হয় পুলিশের তরফ থেকে।

রাস্তার সামনে বসে এক বিক্ষোভকারী আশা কর্মীর বক্তব্য, “করুক যত ধরপাকড় করে। দেখি কি করে সরকার আমাদের জন্য। এখানেই আমরা বসে থাকবো।” গাড়ির ভিতর থেকে অন্য এক আশা কর্মী বলেন, “৮০০০০ আশা কর্মী রয়েছি আমরা। দেখে নেব ২০২৬ সালে আমরা। জবাব চাই আমরা। চুরি করিনি। আমরা আদায় করতে এসেছি ন্যায্য অধিকার।” আরেক বিক্ষোভকারী বলেন, “চোর ডাকাত নই তো আমরা। ন্যায্য অধিকারটা বুঝে নিতে এসেছিলাম বলে আমাদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ।”

এদিন শিয়ালদহ স্টেশনেও বিক্ষোভ দেখানো হয় আশা কর্মীদের একাংশের তরফ থেকে। অনেকে আবার অসুস্থ হয়ে পড়েছিলেন। বিভিন্ন জেলা থেকে এসে তাঁরা বিক্ষোভ দেখান। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়।

Releated Posts

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top