• Home
  • জেলার খবর
  • তৃণমূল কাউন্সিলরের কংগ্রেসের যোগদান ঘিরে রণক্ষেত্র বিধান ভবন

তৃণমূল কাউন্সিলরের কংগ্রেসের যোগদান ঘিরে রণক্ষেত্র বিধান ভবন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার কংগ্রেসের যোগদানকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মৌলালির বিধান ভবনে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রেহনা খাতুনকে দলে যোগ দিতে বাধা দিলেন কংগ্রেস কর্মীদের একাংশ। রীতিমতো যুদ্ধের ময়দানের আকার নেয় বিধান ভবন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বচসা পরিনত হয় হাতাহাতিও ধস্তাধস্তিতে। শুধু তাই নয়, পরিস্থিতি সামাল দিতে বেশ হিমশিম খেতে দেখা যায় দলের নেতৃত্বকে।

বিধান ভবনে রেহানা খাতুনের যোগদানের খবর জানাজানি হতেই চরম ক্ষুব্ধ হন কংগ্রেসের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূলের শাসনকালে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল রেহনা খাতুনের বিরুদ্ধে। শুধু তাই নয়, দলীয় কর্মীরা লাগাতার আক্রান্ত হয়েছেন তাঁর ওয়ার্ডে এবং সেই কারণেই এমন একজনকে দলে নেওয়া উচিত নয় বলে স্লোগান দেন হাত শিবিরের কর্মীরা। বিধান ভবনের নিচে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষ। তখন কংগ্রেস কার্যালয়ের ভেতরেই ছিলেন রেহানা খাতুন। তাঁকে বাইরে বের করার দাবি জানানো হয় বিক্ষোভকারীদের তরফ থেকে।

পরিস্থিতি সামাল দিতে অফিসের দরজার সামনে দাঁড়ান দলের নেতারা এবং বিক্ষোভকারীদের বাধা দেন ভিতরে ঢুকতে। বিকেল অবধি চলতে থাকে বিক্ষোভ। কংগ্রেস নেতৃত্ব পরিস্থিতি ঠিক করার চেষ্টা করলেও এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে তৃণমূলের কোনও ছায়াই নিজেদের উপর পড়তে দিতে চায় না কংগ্রেস। প্রসঙ্গত, অষ্টাদশ বিধানসভা নির্বাচনে শূন্যের গন্ডি পেরোতে সফল হয়েছে কংগ্রেস। দুটি আসন নিজেদের দখলে করেছে তারা। এবার দেখার বিষয় যে আগামীদিনে রাজ্যে ফের নিজেদের মজবুত করতে কোন পথে হাটে হাত শিবির।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top