চন্দ্রনাথ রথ হত্যাকান্ড: ঘটনাস্থলে সিবিআই

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: ভোটের ফলাফল প্রকাশের পর শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকে ঘিরে এই মুহূর্তে জোর চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। বঙ্গ রাজনৈতিক মহলের অন্দরে এই নিয়ে নানা প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

এই আবহে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। দায়িত্ব পেয়ে একেবারে অ্যাকশন মোডে দেখা যায় তাদের। বুধবার দোলতলার দোহাড়িয়ায় ঘটনাস্থলে পৌঁছয় বিশেষ তদন্তকারী দল। ফরেন্সিক বিশেষজ্ঞরাও ছিলেন তাঁদের সাথে।  

আধিকারিকদের তরফ থেকে খুঁটিয়ে তদন্ত শুরু করা হয় গোটা এলাকার ঘিরে ফেলে। অত্যাধুনিক ফরেন্সিক জিনিসপত্র ও প্রযুক্তিনির্ভর তদন্তের একাধিক যন্ত্রপাতি ছিল হাতে। জানা গিয়েছে, নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে ঘটনাস্থলের নানা অংশ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top