• Home
  • জেলার খবর
  • চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: ভিনরাজ্য থেকে গ্রেফতার ৩

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: ভিনরাজ্য থেকে গ্রেফতার ৩

Image

দেবজিৎ মুখার্জি: রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ভিনরাজ্য থেকে ধৃত ৩, যাঁদের মধ্যে দুজন যোগীরাজ্য উত্তরপ্রদেশের বাসিন্দা এবং একজন বিহারের বক্সারের। গ্রেপ্তারের পর তিনজনকেই কলকাতায় নিয়ে আসা হয়। ভবানীভবনে সারারাত জিজ্ঞাসাবাদ চলে। সোমবার তিনজনকে তোলার কথা বারাসাত আদালতে। 

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল (সিট)। ঘটনায় জড়িত কারা, তা জানতে ভিনরাজ্যেও যান তদন্তকারীরা। ইতিমধ্যেই তাঁরা খবর পান যে ইউপিআই পেমেন্টের দ্বারা বালি টোল প্লাজায় টাকা দেয় দুষ্কৃতীরা। সেই সূত্র ধরেই রামরাজ্যে যান তাঁরা। হত্যার পর দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছিলেন ভিনরাজ্যে। উত্তরপ্রদেশ থেকে দুজন এবং বিহার থেকে একজন শার্প শুটারকে গ্রেফতার করা হয়। কার তরফ থেকে সুপারি মিলেছিল, তা খতিয়ে রাখা হচ্ছে।

পুলিশ সূত্র মারফত খবর, চন্দ্রনাথের গাড়ির সামনে এসে পথ আটকানো গাড়িটি ঘটনার দিন মধ্যমগ্রামে ঢোকে বালি টোল প্লাজা হয়ে। তখন ইউপিআইয়ের দ্বারা টোল কাটে বালি টোল প্লাজায়। সেই সূত্র মারফত জানা গিয়েছে যে গাড়িটি ঝাড়খণ্ডের। যে অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া হয়েছিল বা টোল কাটা হয়েছিল, তল্লাশি চলছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের। পাশাপাশি, তদন্তকারীদের তরফ থেকে এও খতিয়ে দেখা হচ্ছে যে এক ঘণ্টা আগে-পরে কোথায় কোথায় কল করা হয়েছে এলাকা থেকে বা কোথা থেকে কল এসেছে। হত্যার নেপথ্যে কী, তা তদন্তকারীদের ভাবাচ্ছে। পুলিশের অনুমান, এই হত্যার পরিকল্পনা মাস দেড়েক আগে করা হয়েছে। এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে যে তখন কারোর সাথে বিবাদ হয়েছিল কিনা চন্দ্রনাথের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top