• Home
  • জেলার খবর
  • মোদির নেহরুর রেকর্ড ভাঙা উপলক্ষে দিল্লিতে চা চক্র, যাচ্ছেন শুভেন্দুও

মোদির নেহরুর রেকর্ড ভাঙা উপলক্ষে দিল্লিতে চা চক্র, যাচ্ছেন শুভেন্দুও

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দেখতে দেখতে ১২ বছর ধরে দেশের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদি। বুধবার, ১০ জুন, তিনি ভাঙেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর টানা প্রধানমন্ত্রীত্বের রেকর্ড। সেই উপলক্ষে দিল্লিতে এক চা চক্রের আয়োজন করা হয়েছে, যেখানে যোগ দিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দুপুরেই তিনি যাচ্ছেন রাজধানীতে। তার আগে পুজো দেবেন নিউটাউনের রাম মন্দিরে। 

১৯৫২ সালের ১৩ মে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহেরু। তাঁর মৃত্যু ঘটে ২৭ মে ১৯৬৪ সালে। সেই পর্যন্ত তিনি ৪ হাজার ৩৯৮ দিন টানা প্রধানমন্ত্রীর পদে ছিলেন। অন্যদিকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ২০১৪ সালের ২৬ মেতে। তাঁর নেতৃত্বে বিজেপি পরপর তিনবার লোকসভা নির্বাচন জেতেন। বুধবার পর্যন্ত তিনি ৪ হাজার ৩৯৯ দিন টানা প্রধানমন্ত্রী পদে রয়েছেন। এর আগে গত বছর জুলাই মাসে তিনি ভেঙেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর টানা ৪ হাজার ৭৭ দিনের প্রধানমন্ত্রীত্বের রেকর্ড।

জওহরলাল নেহেরুর টানা প্রধানমন্ত্রীত্বের রেকর্ড ভাঙা উপলক্ষে বুধবার এনডিএর মুখ্যমন্ত্রীদের নিয়ে দুপুর ৩টেতে দিল্লির ভারত মণ্ডপমে চা চক্র সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে যোগ দিতে এদিন সেখানে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দুপুরে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন। বৃহস্পতিবার দিল্লিতে রয়েছে নীতি আয়োগের বৈঠক। তাতেও তিনি যোগ দেবেন। এবার দেখার বিষয় যে সেখানে গিয়ে কি হয়। প্রসঙ্গত, এদিন নেহেরুর রেকর্ড ভাঙতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন নানা দেশের রাষ্ট্রপ্রধানরা। সকলেই তুলে ধরেন তাঁর অবদানের কথা।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top