• Home
  • জেলার খবর
  • ফর্ম–৬ ইস্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর চত্বর

ফর্ম–৬ ইস্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর চত্বর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চলছে তোলপাড়। রাজ্যজুড়ে প্রচার করে বেড়াচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি। বাম, কংগ্রেসও নিজেদের মতো করে প্রচার চালিয়ে যাচ্ছে। মসনদকে পাখিরচোখ করে সকলেই নিজেদের সবটা দিয়ে চলেছে। লক্ষ্য একটাই এবং সেটা হলো বাংলায় ক্ষমতা।

এই আবহে যুদ্ধের ময়দানের চেহারা নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর চত্বর। কী ঘটেছে সেখানে? ফর্ম–৬ ইস্যুকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় সেই এলাকা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইও দফতর ছাড়ার পর চরম বিক্ষোভ দেখানো হয় তৃণমূল কংগ্রেস কর্মী ও শাসকদলপন্থী বিএলওদের তরফ থেকে। এই বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোসেইটা এলাকায়।

বিক্ষোভকারী তৃণমূল সমর্থকদের অভিযোগ, বাংলার ভোটার তালিকায় অন্য রাজ্যের ভোটারদের যুক্ত করা হচ্ছে ফর্ম–৬ জমা দেওয়ার দ্বারা। তাঁদের বক্তব্য, বাংলার ভোটার তালিকায় তোলার চেষ্টা চলছে বিহার ও উত্তরপ্রদেশের ভোটারদের নাম। তাঁদের অভিযোগ, এক ব্যক্তি অজস্র ফর্ম–৬ জমা দিতে এসেছিলেন শুভেন্দু অধিকারী সিইও দফতর ছাড়ার পর এবং তাঁকেই ধরে ফেলেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। সেই ব্যক্তি নাকি স্বীকার করেছেন প্রায় ৪০০ ফর্ম জমা দেওয়ার কথা। ঘটনাকে কেন্দ্র করে সেই চত্বরে শীঘ্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। শাসকদলের সমর্থকদের অভিযোগ, তাঁদের উপর হামলা চালিয়েছেন গেরুয়া শিবিরের কর্মীরাও।

এবার দেখার বিষয় যে এই ব্যাপারে জল কতদূর গড়ায়। আগামীদিনে আর কি হয়, সেদিকে নজর রয়েছে সকল রাজ্যবাসীর। তবে রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে একাধিক ইস্যুতে উত্তপ্ত বাংলা, তার উপর এমনটা হওয়ায় পরিস্থিতি আরো উত্তপ্ত হবে। ওয়াকিবহাল মহলের মতে, কোনভাবেই ছেড়ে কথা বলবে না তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দেখার যে আগামীদিনে পরিস্থিতি কেমন হয়। ভোটের আগে এই অধ্যায়ে নতুনকিছু দেখা যায় কিনা, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে।

Releated Posts

বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা

এক আবেগঘন মুহূর্ত বিধানসভায়! যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে ‘আরজি কর হত্যাকাণ্ডের বিচার হবেই’, তখন আর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কুণালকে বলার সুযোগ দিলেন শুভেন্দু, এরপর যা ঘটলো…..

এখানেই শেষ নয়, তিনি লিখিতভাবে পর্যন্ত জানাতে বলেন যদি তৃণমূলের ‘বেইমান’ বিধায়কদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে। এরপর তাঁর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ছাত্র পরিষদের লোকভাবন অভিযানকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

মঙ্গলবার লোকভবন অভিযানে নামে তারা। আয়কর ভবনের সামনে থেকে জড়ো হয়ে, বৃষ্টিকে উপেক্ষা করে, সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে যান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কুনালকে লক্ষ্য করে চোর স্লোগান বিধানসভায়, জবাবে যা বললেন তিনি……

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য পেশ করা শুরু হতেই বিজেপি বিধায়কেরা তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top