• Home
  • দেশ
  • সংঘর্ষ বিরতিকে স্বাগত কেন্দ্রের

সংঘর্ষ বিরতিকে স্বাগত কেন্দ্রের

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যের যুদ্ধে সংঘর্ষ বিরতি নিয়ে মুখ খুলল কেন্দ্র। ভারতের তরফ থেকে স্বাগত জানানো হয়েছে। কেন্দ্র আশাবাদী যে এবার শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে। 

বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক বলেছে, “স্বাগত জানাই সংঘর্ষ বিরতিকে। আশা করি দীর্ঘমেয়াদি শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে। আমাদের তরফ থেকে আগেও একাধিকবার বলা হয়েছে যে এই সংঘাত শেষ করা হোক আলাপ-আলোচনার দ্বারা।” হরমুজ নিয়ে কেন্দ্র আশাবাদী যে পণ্য চলাচল স্বাভাবিক থাকবে জলপথে। বিবৃতিতে এও বলা হয়েছে, “বহু মানুষকে ভুগতে হয়েছে এই যুদ্ধে। ভেঙে পড়েছে সারা বিশ্বের জ্বালানি সাপ্লাই, বাণিজ্য সবকিছু। আশা করছি এবার জাহাজ চলাচল বিনা বাঁধায় হবে। স্বাভাবিকভাবে বাণিজ্য চলবে হরমুজে।” 

প্রসঙ্গত, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে দুপক্ষের মধ্যে আলোচনা হবে পাকাপাকিভাবে যুদ্ধ শেষ করা নিয়ে। পাল্টা ইরান জানিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনরকমভাবে গিরগিটির মতো রং পাল্টায়, তাহলে ইরানও প্রস্তুত। এবার দেখার শেষমেষ কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top