• Home
  • দেশ
  • ভগবতের সেনার গেরুয়া রঙের উর্দি করার আর্জি ভিডিও নিয়ে মুখ খুলল কেন্দ্র

ভগবতের সেনার গেরুয়া রঙের উর্দি করার আর্জি ভিডিও নিয়ে মুখ খুলল কেন্দ্র

Image

দেবজিৎ মুখার্জি: দেশের সেনাবাহিনীর উর্দির রং হোক গেরুয়া! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নাকি এমনই আর্জি করেছেন আরএসএস প্রধান মোহন ভগবত। এই বিষয়ে একটি ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তা ঘিরে শুরু হয় বিতর্ক। এবার তা নিয়ে অবস্থান জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কী বলেছে তারা? তাদের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ভিডিওটি মিথ্যে। 

যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে মোহন ভগবতকে বলতে শোনা যাচ্ছে, “প্রধানমন্ত্রীকে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। যদি দেশের সেনাবাহিনীকে পবিত্র রাখতে হয়, তাহলে গেরুয়া করতে হবে তাদের উর্দি।” শুধু তাই নয়, ভাইরাল ভিডিওতে সংঘ প্রধানকে এটাও বলতে শোনা যায়, “বের করে দিতে হবে তাদের যারা অস্পৃশ্য এবং আমাদের সেনাকে ভিতর থেকে ফাঁপা করছে।” দলিতদের তাড়িয়ে দেওয়ার কথাও বলা হয় ভিডিওতে। তাতে সংঘ প্রধান বলছেন, “মোদির যাওয়ার সময় শুরু হয়ে যাবে যদি সেনাতে ৫০ শতাংশেরও বেশি দলিতদের তাড়িয়ে না দেওয়া হয় ২০২৮ সালের মধ্যে। যোগী আদিত্যনাথ সিংহাসনে বসবেন।”

এই ভিডিও দেখামাত্রই অনেকে অনেকরকম মন্তব্য করেন। তবে বৃহস্পতিবার গোটা বিষয়টি সম্পর্কে সবটা তুলে ধরা হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ‘ফ্যাক্ট চেক’ দলের তরফ থেকে। তারা পরিষ্কার করে দিয়েছে যে ভিডিওটি মিথ্যে এবং মোহন ভগবতের যে গলার স্বর শোনা যাচ্ছে, সেটা ডিপ ফেকের কাজ। একটি বিবৃতি লেখা হয়েছে এই মর্মে। 

বিবৃতিতে লেখা, “মোহন ভগবতের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা মিথ্যে। সেনাবাহিনীর উর্দির রং গেরুয়া করা বা দলিতদের বাহিনী থেকে তাড়িয়ে দেওয়ার দাবিটা, তাও মিথ্যা। পুরো ভিডিওটি তৈরি করা হয়েছে প্রযুক্তির দ্বারা।” এবার দেখার বিষয় যে আগামীদিনে এই ঘটনাটি নিয়ে আর নতুন কিছু হয় কিনা। বিরোধীরা এই নিয়ে আগামীদিনে কিছু করে কিনা তাও দেখার বিষয়। এবার দেখার আগে কি হয়।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top