• Home
  • জেলার খবর
  • ভোটের আগে রাজ্যে বাহিনী, ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে মার্চে

ভোটের আগে রাজ্যে বাহিনী, ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে মার্চে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে বইছে ভোটের হাওয়া। দিনক্ষণ ঘোষণা না করা হলেও দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে সকল রাজ্যবাসীর। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর। নির্বাচনের আগে বাহিনী পাঠানোকে কেন্দ্র করে যে রাজ্য রাজনীতিতে যে তোলপাড় চলবে, তা বলাই বাহুল্য। বলা ভালো, রাজনৈতিক তরজা অন্য জায়গায় গিয়ে পৌঁছাবে। 

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে পরিবেশ পাল্টাচ্ছে বাংলার। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিএম, কংগ্রেস, সকলেই জোরকদমে প্রস্তুতি চালু করে দিয়েছে। শুধু তাই নয়, কিভাবে নিজেদের গড় ধরে রাখা যায় বা অন্যের গড় নিজেদের দখলে করা যায়, তার জন্য সবরকমভাবে ঘুঁটি সাজাচ্ছে দলগুলি। এক কথায় বলতে গেলে, কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ।

এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নেয় যে ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠাবে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে শাহী মন্ত্রক ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। মার্চ মাসের প্রথম দিনের মধ্যে রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ১০ তারিখের মধ্যে আসছে আরো ২৪০ কোম্পানি। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারে।

সুত্র মারফত জানা গিয়েছে যে পয়লা মার্চে যেই ২৪০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসছে, তাতে থাকছে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৪৪ কোম্পানি বিএসএফ, ২১ কোম্পানি সিআইএসএফ, ২৭ কোম্পানি আইটিপিবি এবং ২৭ কোম্পানি এসএসবি। অন্যদিকে, ১০ তারিখের মধ্যে যে ২৪০ কোম্পানি আসছে, তাতে থাকছে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি সিআইএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি আইটিপিবি এবং ১৯ কোম্পানি এসএসবি।

স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে পরিকল্পনা করার যে কত কোম্পানির বা কোন নিরাপত্তা বাহিনী দেওয়া হবে, তা নিয়ে। এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সিএপিএফস ও চিফ ফোর্স কো-অর্ডিনেটরের সঙ্গে আলোচনা করার। এছাড়া জানানো হয়েছে যে ৯ সেকশন নিরাপত্তাবাহিনীর মধ্যে ৮টিকে ব্যবহার করতে হবে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ও অন্যান্য কাজে এবং একটি কুইক রেসপন্স দলের জন্য। শ্রী সঞ্জয় যাদবকে (আইজি, সিআরপিএম ওয়েস্ট বেঙ্গল সেক্টর) নেওয়া হয়েছে স্টেট ফোর্স কো-অর্ডিনেটর হিসেবে। রাজ্যকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন ব্যবস্থা করে নিরাপত্তা বাহিনীর পরিবহন, থাকা, খাওয়া-দাওয়া থেকে শুরু করে যাবতীয় সবকিছুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top