• Home
  • ব্যবসা-বাণিজ্য
  • ১৭ অগস্ট থেকে বাড়ছে পাউরুটির দাম! হঠাৎ কেন বেকারি পণ্যের মূল্যবৃদ্ধি? জেনে নিন প্রতি পাউন্ডে কত খরচ বাড়ছে

১৭ অগস্ট থেকে বাড়ছে পাউরুটির দাম! হঠাৎ কেন বেকারি পণ্যের মূল্যবৃদ্ধি? জেনে নিন প্রতি পাউন্ডে কত খরচ বাড়ছে

Image

মধ্যবিত্তের নিত্যপ্রয়োজনীয় জলখাবারের বাজেটে এবার সরাসরি টান পড়তে চলেছে। কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে রাজ্যজুড়ে বাড়ছে বেকারি পাউরুটির দাম। আগমী ১৭ অগস্ট, সোমবার থেকে বেকারি পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বেকারি অ্যাসোসিয়েশন।

কত টাকা বাড়ছে পাউরুটির দাম?

বেকারি ব্যবসায়ীদের প্রকাশিত সংশোধিত তালিকা অনুযায়ী:

  • প্রতি পাউন্ড (400g) পাউরুটি: দাম বাড়ছে ৪ টাকা।
  • হাফ পাউন্ড (200g) পাউরুটি: দাম বাড়ছে ২ টাকা।

কেন হঠাৎ এই মূল্যবৃদ্ধি?

বেকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আরিফুল ইসলাম জানান, পাউরুটি তৈরির প্রতিটি প্রয়োজনীয় উপকরণের দাম একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।

  • ময়দা: প্রতি কেজিতে প্রায় ৬ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
  • চিনি: প্রতি কেজিতে বেড়েছে প্রায় ১০ টাকা।
  • ভোজ্য তেল: প্রতি কেজিতে প্রায় ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
  • প্যাকেজিং উপাদান: প্লাস্টিক প্যাকেট ও প্রিন্টিংয়ের খরচ প্রায় দ্বিগুণ হয়েছে।

পশ্চিম এশিয়ার সংঘাত ও প্যাকেজিং সামগ্রীর দাম

বেকারি সংগঠনের মতে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে এবং পশ্চিম এশিয়ার রাজনৈতিক অস্থিরতার কারণে পেট্রোলিয়ামজাত পণ্যের সরবরাহ প্রভাবিত হয়েছে। পলিথিন, প্লাস্টিক মোড়ক এবং প্রিন্টিংয়ের কালি মূলত পেট্রোলিয়াম বাই-প্রডাক্ট। ফলে পলিথিন ও প্যাকেজিং সামগ্রীর উৎপাদন খরচ একলাফে অনেকটাই বেড়ে গেছে।

ব্যবসায়ীরা স্বীকার করেছেন যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে সাধারণ মানুষের পকেটে চাপ পড়ার পাশাপাশি বিক্রি কিছুটা কমতে পারে, তবে উৎপাদন খরচ সামাল দিতে এই সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো উপায় ছিল না।

________

Scroll to Top