• Home
  • জেলার খবর
  • জামাতের সঙ্গে তৃণমূলের তুলনা, হেঁসে ওড়ালেন ব্রাত্য

জামাতের সঙ্গে তৃণমূলের তুলনা, হেঁসে ওড়ালেন ব্রাত্য

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গেরুয়া শিবিরের জামাত-ই-ইসলামির সঙ্গে তৃণমূলের তুলনা প্রশ্নের হেসে উড়িয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কী বললেন তিনি? বিষয়টি নিয়ে তিনি সাফ দাবি করেন যে  অন্য দেশের বিষয় কথা বলা উচিত নয়। তবে এর সঙ্গে তিনি এটাও জানান যে যদি এমনটা হয়ে থাকে, তাহলে কিছুদিন পর তারা বলবে ঘাসফুল শিবিরের হাত রয়েছে মাদুরোকে অপহরণের পেছনেও।

বৃহস্পতিবার দুপুরে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল ভবনে। একাধিক বিষয়ে বক্তব্য রাখা হয় দুই মন্ত্রীর তরফ থেকে। তার মাঝে প্রশ্ন উঠে আসে বাংলাদেশের ভোট নিয়ে। ব্রাত্য বসুকে প্রশ্ন করা হয় যে বিজেপি নাকি বলছে জামাত-ই-ইসলামি তৃণমূল কংগ্রেসের মতো বুথদখল ও ব্যালট ছিনতাই করে নির্বাচন করাচ্ছে।

সেই প্রশ্ন শুনে হাসেন ব্রাত্য বসু। জবাবে তিনি বলেন, “উচিত নয় অন্য দেশের বিষয়ে কোনও কথা বলা।” এরপরই তিনি কটাক্ষ করে মজাদার উত্তর দেন গেরুয়া শিবিরকে। সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, “কিন্তু যদি বাংলাদেশের জামাতের মধ্যেও বিজেপি তৃণমূল কংগ্রেসকে খুঁজে পায়, তাহলে তো দুদিন পরে বলবে আমাদের হাত রয়েছে মাদুরোকে অপহরণ করার পেছনেও।”

যদিও এই বিষয় ছাড়া পুণেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক হত্যা প্রসঙ্গেও বক্তব্য রাখেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেন, “আপনারা বাংলা ও বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনারা মূল্য দেন না পরিযায়ী শ্রমিকদের মতো দরিদ্র, সমাজের পিছিয়ে থাকা আদিবাসী, তফসিলি জাতি-উপজাতি ভাইদের। এতে জনসম্মুখে চলে এসেছে আপনাদের উচ্চমণ্যতা।” এরপর তিনি প্রশ্ন ছুড়ে দেন, “কেন এসব করছেন? কারণ বাংলা আপনাদের উপর একদিন রাজত্ব করেছে। একদিন আপনাদের মাথার উপর ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসুরা। তাই এই বাংলা বিদ্বেষ আপনাদের।” এবার দেখার বিষয় যে আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে চাপে ফেলে কিনা এই বিষয়গুলি। কী হয়, সেটাই এখন দেখার।

Releated Posts

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top