• Home
  • জেলার খবর
  • তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমাবাজি নওদায়, রিপোর্ট তলব কমিশনের

তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমাবাজি নওদায়, রিপোর্ট তলব কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: নির্বাচনের আগের রাতে নওদায় অশান্তি। বোমাবাজি শাসকদলের প্রার্থী সাহিনা মমতাজ খানকে লক্ষ্য করে। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চরম চাঞ্চল্য। 

অভিযোগ, ঘটনাটি ঘটেছে রাতে নওদা বিধানসভার শিবনগর এলাকায়। ঘটনাস্থল মাত্র ৫০ মিটার দূরে শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে। সেই আতঙ্ক আরো বৃদ্ধি পায়। ঘাসফুল শিবিরের বক্তব্য, এই হামলায় হাত রয়েছে আম জনতা উন্নয়ন পার্টির। কবর পেয়ে শীঘ্র এলাকায় পৌঁছায় পুলিশবাহিনী।

পাশাপাশি, ঘাসফুল শিবিরের সাংসদ আবু তাহের খানও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান ঘটনাস্থলে গিয়ে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে আম জনতা উন্নয়ন পার্টি। নির্বাচন কমিশনও রিপোর্ট তলব করেছে এবং বিস্তারিতভাবে জানাতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। যদিও নির্বাচনের দিন পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সামগ্রিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। তাঁর বক্তব্য, ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top