• Home
  • জেলার খবর
  • নীতিন নবীনের বঙ্গ সফরের মাঝে সল্টলেকের দলীয় কার্যালয়ের সামনে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ

নীতিন নবীনের বঙ্গ সফরের মাঝে সল্টলেকের দলীয় কার্যালয়ের সামনে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার একদিকে যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বঙ্গ বিজেপির সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখতে ম্যারাথন বৈঠক করছেন, ঠিক তখন অন্যদিকে দলের সল্টলেকের দলীয় কার্যালয়ের সামনে ফের গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান প্রার্থী বদলের দাবি তুলে।

বিক্ষোভকারী বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, হুগলীর বলাগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমনা হালদার নাকি ঘাসফুল শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন পঞ্চায়েত ভোটের সময় নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং তখন হামলার অভিযোগও উঠেছিল বিজেপি কর্মীদের উপর। সুতরাং অবিলম্বে প্রত্যাহার করতে হবে তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত।

এছাড়া প্রার্থী বদলের দাবি তোলা হয়েছে বাদুড়িয়া, বসিরহাট, মিনাখাঁ সহ বেশ কয়েকটি জায়গারও। এর আগেও দলীয় প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের তরফ থেকে বিক্ষোভ দেখানোর চিত্র উঠে এসেছে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে। এমনকি ঘটেছে দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনাও। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই জাতীয় ঘটনা লাগাতার ঘটতে থাকা যে গেরুয়া শিবিরের অস্বস্তি দিনদিন বাড়িয়ে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top