• Home
  • জেলার খবর
  • “বীরভূমে ১১টি আসনের সবকটি বিজেপি পাবে” ময়ূরেশ্বরের সভা থেকে ডাক শাহের

“বীরভূমে ১১টি আসনের সবকটি বিজেপি পাবে” ময়ূরেশ্বরের সভা থেকে ডাক শাহের

Image

দেবজিৎ মুখার্জি, বীরভূম: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, বঙ্গ বিজেপিকে মজবুত করার পাশাপাশি রাজ্যবাসীর মাঝে পৌঁছানোর লক্ষ্যে, বাংলায় নিয়মিত আসা যাওয়া করছেন দিল্লির নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ আরও অনেকে রাজ্যে এসে প্রচার করেছেন। 

সোমবার বীরভূমের ময়ূরেশ্বরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তাঁর বার্তা শুনতে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখান থেকে একের পর এক ইস্যু তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা ঘাসফুল শিবিরকে আক্রমণ করেন শাহ। শুধু তাই নয়, সভামঞ্চ থেকে বড় ডাকও দেন তিনি।

অমিত শাহ বলেন, “এবার বোমার জবাব ব্যালটে দেবে মানুষ। এবার বীরভূমে ১১টি আসনের সবকটি বিজেপি পাবে।” তাঁর হুঁশিয়ারি, “বেছে বেছে তৃণমূলের গুন্ডাদের ৫ মে জেলে ভরা হবে। উল্টো ঝুলিয়ে সিন্ডিকেটরাজদের সোজা করা হবে।”

Scroll to Top