• Home
  • জেলার খবর
  • মিলল তৃণমূলের কথা! অভয়ার মা বা বাবাকে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি

মিলল তৃণমূলের কথা! অভয়ার মা বা বাবাকে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গোড়া থেকেই তৃণমূল কংগ্রেস দাবি করে আসছিল যে আরজি কর হত্যাকাণ্ডকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চায় গেরুয়া শিবির। এবার সেটাই একপ্রকার স্বীকার করলেন মৃত মহিলা চিকিৎসকের বাবা। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, বিজেপির তরফ থেকে দূরত্ব বাড়ানো হয়েছে যেহেতু তিনি রাজি হননি তাদের প্রস্তাবে বলে। যদিও কি প্রস্তাব, সেই ব্যাপারে কিছু জানাননি তিনি। তবে সূত্রের খবর, অভয়ার মা বা বাবাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

যদিও অভয়ার বাবার তরফ থেকে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যে তাঁদের রাজনৈতিক প্রস্তাব দেবেন, তাঁরা তাঁর সঙ্গে সম্পর্ক রাখবেন না। তাঁর সাফ কথা, “আমাদের যে রাজনৈতিক প্রস্তাব দেবে, তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না। বহু দলই আমাদের প্রস্তাব দিয়েছিল ভোটে দাঁড়ানোর। এমনকি উপনির্বাচনে দাঁড়ানোর প্রস্তাব পর্যন্ত দেওয়া হয়েছিল। তখনই আর কথা বাড়ায়নি আমরা। ভালো করেই জানি আমরা যে আদালতে লড়ে পেতে হবে আমাদের ন্যায়বিচার।”

চলতি মাসে বাংলার মাটিতে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভয়ার বাবার তরফ থেকে জানানো হয়েছে যে ফের তাঁর সঙ্গে দেখা করার জন্য মেল পাঠানো হয়েছে। তিনি বলেন, “মঙ্গলবার দেখা করার জন্য মেল করেছি আমরা অমিত শাহ আসবে শুনে। তবে এই আশায় বসে নেই যে ওনার সঙ্গে আমাদের দেখা হবে। আগেও দেখা করতে চেয়েছিলাম কিন্তু সাক্ষাৎ হয়নি। যদি স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতি দেয়, তাহলেই দেখা করতে যাব।” এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয়।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top