• Home
  • জেলার খবর
  • বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দলের জেলা কমিটির সদস্যের

বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দলের জেলা কমিটির সদস্যের

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: দিন যত এগিয়ে আসছে বিধানসভা নির্বাচনের, ততই অস্বস্তি বাড়ছে বঙ্গ বিজেপির। গোষ্ঠীকোন্দল থেকে শুরু করে একাধিক সমস্যা নিয়ে ভুগছে গেরুয়া শিবির। তার উপর ঘটলো আরো এক বড়সড় ঘটনা। কী সেই ঘটনা? সমাজমাধ্যমে দলের বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন জেলা কমিটির সদস্য। শুধু তাই নয়, একেবারে দুর্নীতিগ্রস্ত বললেন দলের বিধায়ককে এবং নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর হুশিয়ারি দিলেন যদি তাঁকে ফের প্রার্থী করা হয়। এটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 

দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুইকে আক্রমণ করে একের পর এক চাঞ্চল্যকর পোস্ট করেছেন দলের জেলা কমিটির সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি, আবার তিনি দুটি পোস্ট করে বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে যদি তাঁকে আসন্ন বিধানসভা ভোটে ফের প্রার্থী করা হয়, তাহলে তিনি দাঁড়াবেন নির্দল প্রার্থী হিসেবে। 

লক্ষণ ঘড়ুইয়ের নাম না নিয়ে তিনি ফেসবুকে লেখেন, “দুর্গাপুরের এক প্রভাবশালী নেতা যিনি আইপ্যাকের এজেন্ট, কেউ ওনার সমালোচনা করলেই, তাঁকে উনি বলে দিচ্ছেন তৃণমূলের লোক। আসলে উনি নিজেই তৃণমূল ও আইপ্যাকের লোক।” অভিজিতের বক্তব্য, “উনি কাজ করছেন আইপ্যাকের সঙ্গে যোগাযোগ রেখে।” এমন মন্তব্যকে ঘিরে ব্যাপক হইচই পড়েছে জেলা বিজেপির মধ্যে। যদিও এই ব্যাপারে কিছু বলতে চাননি লক্ষ্মণ ঘরুই।

ঘটনা প্রসঙ্গে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডলের বক্তব্য, “যিনি এমন মন্তব্য করেছেন, তিনি নিজেই কাজ করছেন তৃণমূলের সঙ্গে যোগ রেখে। ওনার কাছে প্রচুর টাকা রয়েছে বলেই উনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর কথা বলছেন। কিন্তু এতে কোনও লাভ হবে না। এবারের ভোটে পশ্চিমবঙ্গে বিজেপিই জিতবে।” অন্যদিকে, জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “দলের কর্মীরাই বিধায়ককে মানছেন না। কারণ লক্ষণবাবু যে কিছুই কাজ করেননি, তা ওনারা ঠিকই বুঝতে পেরেছেন। বিজেপির অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, তা ভবিষ্যতে বাড়বে আরো। তৃণমূলের ঝরে বাংলায় উড়ে যাবে বিজেপি।”

Releated Posts

মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর বিশেষ বার্তা শুভেন্দুর

রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর বিশেষ বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার করে দেন যে আমির…

ByByDebojit Mukherjee May 8, 2026

দলের ৫ মুখপাত্রকে শোকজ তৃণমূলের

তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণার পর তাঁরা জনসম্মুখে ক্ষোভ উগরে দিয়েছিলেন দলে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। সুতরাং ঘাসফুল…

ByByDebojit Mukherjee May 8, 2026

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

রাজ্যের সর্বোচ্চ নেতার দায়িত্ব কাকে দেওয়া যায়, তা ঠিক করতে কলকাতার মাটিতে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

ByByDebojit Mukherjee May 8, 2026

নয়া বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন

শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এক আলাদা সাজে সেজে উঠছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। যেহেতু আগামীকাল রবীন্দ্রজয়ন্তী, তাই বাজবে রবীন্দ্রসঙ্গীত। পাশাপাশি…

ByByDebojit Mukherjee May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top