• Home
  • জেলার খবর
  • প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে মঞ্চ থেকে পরিবর্তনের ডাক বিজেপি নেতাদের

প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে মঞ্চ থেকে পরিবর্তনের ডাক বিজেপি নেতাদের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডের জনসভা মঞ্চ থেকে পরিবর্তনের ডাক দেন বঙ্গ বিজেপির নেতারা। একেক করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সকলেই নিজের বক্তব্যে তৃণমূল কংগ্রেসকে বাংলার মসনদ থেকে সরানোর কথা বলেন। সকলেই আশাবাদী যে জয় এবার গেরুয়া শিবিরেরই হবে।

সুকান্ত মজুমদারের বক্তব্য, “বিজেপির সরকার গড়ুন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ না করতে চাইলে।” নিজের বক্তব্যের শেষে তিনি পাঁচালী পড়ে শোনান। অন্যদিকে, দিলীপ ঘোষ বলেন, “বিদায় দিতে হবে চোর-ডাকাতের সরকারকে। বিজেপির হাতে তুলে দিন রাজ্যটাকে। আমরা স্বপ্নের পরিবর্তন করব বাংলায়।” পুলিশের ভূমিকাকে কটাক্ষ করে তিনি বলেন, “ওদের আর কাজ নেই কোনও তৃণমূলের সভায় লোক আনা ছাড়া। ওরা শোনে না সাধারণ মানুষের কথা।”

মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “পরিবর্তনের সংকল্প নিতে হবে এই সভা থেকে। প্রধানমন্ত্রী আমাদের উপহার দিয়েছেন ১৮ হাজার কোটি টাকার উন্নয়ন। বিজেপি বাংলার সম্মান ফেরাবে। ডবল ইঞ্জিন সরকার তৈরি করব আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে।” শমীক ভট্টাচার্য বলেছেন, “আমাদের একটাই লক্ষ্য। এবারের নির্বাচনে তৃণমূলের বিসর্জন।” তিনি আরও বলেন, “বিজেপি আসছে রাজ্যে। কালের দেওয়াল লিখন এটা। কেউ বদলাতে পারবে না এটা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top