• Home
  • জেলার খবর
  • সাগরে গুলিবিদ্ধ বিজেপি নেতা, রাস্তা অবরোধ কর্মী-সমর্থকদের

সাগরে গুলিবিদ্ধ বিজেপি নেতা, রাস্তা অবরোধ কর্মী-সমর্থকদের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটমুখী বাংলা নিচ্ছে রণক্ষেত্রের চেহারা। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে। বলা ভালো, এই মুহূর্তে ভোটের হাওয়া বইছে গোটা রাজ্যজুড়ে। এমন পরিস্থিতিতে হিংসার চিত্র উঠে এলো সাগর থেকে। কী ঘটেছে সেখানে? এক বিজেপি নেতাকে লক্ষ্য করে চালানো হলো গুলি। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তারা। 

আহত বিজেপি নেতার মথুরাপুর সাংগঠনিক জেলার প্রাক্তন আহ্বায়তক ত্রিলোকেশ ঢালি। জানা গিয়েছে, এদিন সকালে তিনি বাইক চালিয়ে দলের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। মোটরবাইক করে তাঁর পথ আটকায় দুই দুষ্কৃতি এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় গঙ্গাসাগর বাসস্ট্যান্ড ও শ্রীধাম বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায়। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি পালিয়ে যান দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় সেই বিজেপি নেতাকে স্থানীয়রা উদ্ধার করে ভর্তি করান সাগর গ্রামীণ হাসপাতালে। সেখানেই তিনি এই মুহূর্তে চিকিৎসা দিন এবং শারীরিক অবস্থা গুরুতর বলে খবর। 

প্রতিবাদ জানাতে সাগর এলাকায় রাস্তা অবরোধ শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের। গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। গেরুয়া শিবিরের একাংশের বক্তব্য, আক্রান্ত বিজেপি নেতা এলাকায় জনপ্রিয়। হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। তাদের বক্তব্য, তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয় এবং পুরনো শত্রুতা থেকে হামলা চালানো হয়েছে। পুলিশের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top