• Home
  • জেলার খবর
  • “বিজেপি মা-বোনেদের ফার্স্ট চয়েস” কোচবিহার থেকে দাবি মোদির

“বিজেপি মা-বোনেদের ফার্স্ট চয়েস” কোচবিহার থেকে দাবি মোদির

Image

দেবজিৎ মুখার্জি, কোচবিহার: নারী সুরক্ষা প্রসঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রবিবার কোচবিহারের সভা থেকে তিনি আরজি কর থেকে শুরু করে সন্দেশখালি ইস্যুতে নিশানা করেন ঘাসফুল শিবিরকে।

প্রধানমন্ত্রী বলেন, “শক্তির আরাধনা হয় বাংলায়। বাংলার সমস্ত মা-বোনেদের বলব, আপনাদের সম্মান, সমৃদ্ধির জন্য বিজেপি মাঠে নেমেছে। সশক্তিকরণের রাস্তা প্রশস্ত হবে মহিলারা বিজেপি এলে। ট্র্যাক রেকর্ড আছে আমাদের। তাই বিজেপি মা-বোনেদের ফার্স্ট চয়েস।”

পাশপাশি, নারীদের নিয়ে গেরুয়া শিবিরের একাধিক প্রকল্পের কথাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “মা-বোনেদের সব সুবিধা কেন্দ্রের বিজেপি সরকার দিয়েছে। লাখপতি বানিয়েছে ৩ কোটি মহিলাকে। আমাদের সরকার মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়ার আইন এনেছে বিধানসভা ও লোকসভায়। এর ফায়দা পাওয়া যাবে ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই। মাথার উপর পাকা ছাদ, নিজের জমি-বাড়ি। এটাও মোদির গ্যারান্টি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top