মমতার বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিজেপির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নির্বাচনের আগে ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হল গেরুয়া শিবির। সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কমিশনের সদর দফতরে গিয়ে অভিযোগ জানান। তাঁর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুও এই বিষয়ে আলোচনা করেন।

সুকান্ত মজুমদারের অভিযোগ, “একজন সিটিং মুখ্যমন্ত্রী নাকি বলছেন, যাঁরা বিজেপিকে ভোট দেবেন, ভোটের পর তাঁদেরকে ‘আমি বিজেপি করি না’ প্ল্যাকার্ড লাগাতে হবে বাড়ির বাইরে। মানে তৈরি করা হবে এমন এক পরিস্থিতি, যাতে সকলের ডিক্লারেশন দেন বাড়ির সামনে যে বিজেপি করেন না সেই ব্যক্তি, সাপোর্টও করি না বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন এমন পরিস্থিতি তৈরি করার।”

তাঁর আরও অভিযোগ, “প্রতিটা ভোটারকে ভয় দেখানো, সবসময়ে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন তো কদিনের জন্য এসবই করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন তিনি হারছেন, তাঁকে হারাবেন রাজ্যবাসী, সেই পরাজয়ের ভয় থেকে এমন কথা বলছেন। ভয় পাওয়ানোর চেষ্টা করছেন ভোটারকে।” বিজেপি নেতৃত্বের তরফ থেকে এই অভিযোগের ভিত্তিতে মোট ছটি দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে, যার মধ্যে রয়েছে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাঁকে সরানোর আবেদনও ভোটের প্রচার থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top