• Home
  • জেলার খবর
  • “ভবিষ্যৎ অন্ধকার তৃণমূলের” দল ছাড়ার ইঙ্গিত দিলেন বিশ্বজিৎ দেব

“ভবিষ্যৎ অন্ধকার তৃণমূলের” দল ছাড়ার ইঙ্গিত দিলেন বিশ্বজিৎ দেব

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনে তৃণমূল কংগ্রেস ছাড়ার ইঙ্গিত বর্ষীয়ান মুখপাত্র, তথা প্রাক্তন ডিজি রাজীব কুমারের প্রাক্তন আইনজীবী, বিশ্বজিৎ দেবের। দলের বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরাসরি আঙুল তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাঁর দাবি, গত পাঁচ বছরে দলে হওয়া ব্যাপক দুর্নীতি জানতেন শীর্ষ নেতৃত্ব এবং এই চরম পর্যায়ের দুর্নীতির জন্যই পরাজয় হয়েছে। শুধু তাই নয়, তিনি এই অভিযোগও তোলেন যে এখন আইপ্যাকের হাতে চলে গিয়েছে দলের রাশ। 

বিশ্বজিৎ দেবের মতে, কোনও রাজনৈতিক দল পরিচালিত হতে পারে না এভাবে বাণিজ্যিক সংস্থার দ্বারা। এর জেরে দূরত্ব তৈরি হয়েছে সাধারণ কর্মী ও জনপ্রতিনিধদের সঙ্গে নেতৃত্বের। বর্ষীয়ান মুখপাত্রের অভিযোগ, কোনও লাভ হয়নি অন্দরের এই দুর্বলতা নিয়ে তিনি আগে সরব হতে গেলেও, উল্টে দলে তাঁকে, গত ৩ বছর ধরে, ক্রমশ কোণঠাসা ও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, বর্তমানে ২টি সুনির্দিষ্ট গোষ্ঠী দলে তৈরি হয়েছে। তিনি মনে করেন এই পুরো সাংগঠনিক ব্যর্থতার দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বর্ষিয়ান মুখপাত্র বলেন, “ভবিষ্যৎ অন্ধকার তৃণমূলের। এবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে দলটা। আমার স্পষ্ট ধারণা, খুব শীঘ্রই দলের সাধারণ নেতা ও কর্মীরা যোগ দেবেন কংগ্রেস, বিজেপি ও সিপিএমে। বাকি দলগুলো সাইনবোর্ড হয়ে গিয়েছে আমরা আগে বলতাম, এবার ঠিক তেমনই হতে চলেছে তৃণমূলের অবস্থাও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top