দেবজিৎ মুখার্জি: এবার ‘যোগীরাজ্য’ উত্তরপ্রদেশে বিলকিস বানো কাণ্ডের ছায়া। স্থানীয়দের বিরুদ্ধে ধর্ষককে মালা পরিয়ে বরণের অভিযোগ। এমনকি ‘বীর’ তকমাও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক।
জানা গিয়েছে, যুবক পেশায় একজন শিক্ষক। গতবছর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক তরুণীকে, যিনি ছিলেন তার ছাত্রী। আদালতে যুবক দোষী সাব্যস্ত হলেও দীর্ঘ ৯ মাস পর গত রবিবার তিনি জামিনে মুক্ত হন। এরপর উল্লাস দেখা যায় তাঁর বন্ধু ও স্থানীয়দের মধ্যে।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অপরাধী যুবক কার্যত রোড শো করছেন এবং তার অনুগামীরা তাকে ঘিরে ধরেছে। অনেকে আবার তাকে বরণ করছেন মালা পরিয়ে। এখানেই শেষ নয়, আরও দেখা যাচ্ছে যে যুবককে তার সমর্থকরা কাঁধে তুলে গ্রামে ঘোরাচ্ছেন। তার সঙ্গে আবার অনেকে হাসিমুখে করমর্দনও করছেন। প্রকাশ্যে ভিকট্রি সাইনও দেখাচ্ছেন তার অনুগামীরা। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই সৃষ্টি হয় বিতর্ক।



By











