• Home
  • জেলার খবর
  • প্রার্থীদের নাম ঘোষণার আগে বড় চমক, তৃণমূলের পতাকা ধরলেন শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র

প্রার্থীদের নাম ঘোষণার আগে বড় চমক, তৃণমূলের পতাকা ধরলেন শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে জোর আলোচনার বিষয়, আর কিছুক্ষণের মধ্যে হতে চলা, শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা। শোনা যাচ্ছে, এবারের তালিকায় একাধিক চমক রয়েছে। বলা ভালো, এই মুহূর্তে সকল রাজ্যবাসীর নজর সেদিকেই রয়েছে। সকলেই জানতে চান যে তাঁদের পছন্দের প্রার্থীকে এবার দাঁড় করাচ্ছে কিনা ঘাসফুল শিবির।

এই আবহে বড় চমক দিল ঘাসফুল শিবির। কী সেই চমক? মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ফের তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র কর। শোনা যায়, যে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর জয়ের পেছনে তাঁর এক বড় ভূমিকা ছিল। তবে বছর খানেকের মধ্যেই গেরুয়া শিবিরকে নিয়ে তিনি অসন্তুষ্ট হন। কিছুটা নিষ্ক্রিয়ও হয়ে পড়েছিলেন। তবে সম্পর্ক ভালো রেখেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। কিন্তু, সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি তাঁর ও বিজেপি বিধায়কের মধ্যে মতপার্থক্য তৈরি হয় নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানো নিয়ে। তারপর থেকেই ঘাসফুল শিবিরের সঙ্গে তিনি যোগাযোগ বাড়াচ্ছিলেন। অবশেষে আজ প্রার্থী ঘোষনার আগে তিনি শাসকদলের পতাকা ধরলেন।

স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে পবিত্র করকে নন্দীগ্রামে দাঁড় করানো হবে কিনা প্রার্থী হিসেবে। দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে তেমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কেন্দ্রিক অংকের কথা মাথায় রেখে সেখান থেকে তাঁকে তুরুপের তাস হিসেবে দাঁড় করাতে পারে শাসক শিবির। এবার দেখার যে শেষ পর্যন্ত যা ভাবা হচ্ছে তাই হয় কিনা। তিনি কি সেখান থেকে দাঁড়াবেন না দাঁড়াবেন না, তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top