• Home
  • দেশ
  • মাওবাদী দমনে ফের বড় জয়, গড়চিরোলিতে খতম ৭ মাওবাদী

মাওবাদী দমনে ফের বড় জয়, গড়চিরোলিতে খতম ৭ মাওবাদী

Image

দেবজিৎ মুখার্জি: ফের মাওবাদী দমনে ব্যাপক সাফল্য! মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় মাওবাদী দমন অভিযানে বড় জয় পুলিশ ও সিআরপিএফের। টানা ৭২ ঘন্টার এই অভিযানে শেষ হাসি হাসল দুজনে। কী সেই সাফল্য? মোট ৭ জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে শীর্ষ কমান্ডারও। তবে এর মধ্যে দুঃখের বিষয় এটাই যে এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ‘সি-৬০’ ফোর্সের জওয়ান দীপক চিন্না মাডভি।

ঘটনার সূত্রপাত চলতি মাসের ৩ তারিখ থেকে। ছত্তিসগড় সীমান্ত সংলগ্ন গভীর জঙ্গলে মাওবাদীদের মুভমেন্ট সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়ে একসাথে অভিযানে নামে গড়চিরোলি পুলিশ ও সিআরপিএফ। তল্লাশি শুরু হয় জঙ্গলে। ৪ তারিখ শুরু হয় লড়াই। জওয়ানদের দেখতে পেয়ে গুলি চালানো শুরু হয় মাওবাদীদের তরফ থেকে। যদিও জওয়ানদের তরফ থেকেও পাল্টা দেওয়া হয় তাদের।

সূত্র মারফত জানা গিয়েছে যে মৃত মাওবাদীদের মধ্যে অন্যতম তেলেঙ্গানার বাসিন্দা প্রভাকর, ওরফে লোকেতি চন্দর রাও। ২৫ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছিল তাকে ধরার জন্য সরকারের তরফ থেকে। মাওবাদীদের গড়চিরোলি ডিভিশন কমিটির ইনচার্জ ছিল প্রভাকর। ৭ জন মৃত মাওবাদীর মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারীর দেহ পাওয়া গিয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে একে-৪৭ সহ বিপুল পরিমাণের অস্ত্র।

পুলিশের তরফ থেকেও গোটা বিষয়টি নিয়ে অবস্থান জানানো হয়েছে। কি বক্তব্য তাদের? পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে লড়াই চলাকালীন দুই মাওবাদীকে খতম করার পর গুলিতে শহীদ হন ‘সি-৬০’ ফোর্সের জওয়ান দীপক চিন্না মাডভি। শুধু তাই নয়, আরো একজন জওয়ান আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। তবে এখন তিনি ঠিক আছেন। এবার দেখার বিষয় যে আগামীদিনে এই লড়াই নিয়ে আর কি কি দেখা যায়। আসন্ন দিনগুলিতে আর কি কি পদক্ষেপ নেওয়া হবে, নজর রয়েছে গোটা দেশের। এবার দেখার যে আগে কি হয়।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top