• Home
  • দেশ
  • বড়সড় সাফল্য ভারতের, মিলল হরমুজ প্রণালীতে নিরাপদ প্যাসেজ

বড়সড় সাফল্য ভারতের, মিলল হরমুজ প্রণালীতে নিরাপদ প্যাসেজ

Image

দেবজিৎ মুখার্জি: ইরান যুদ্ধে চাপে গোটা বিশ্ব। জ্বালানি সংকটে ভুগছে সমস্ত দেশ। এমন পরিস্থিতিতে বড় কূটনৈতিক সাফল্য এল ভারত সরকারের ঝুলিতে। কী সেই সাফল্য? বুধবার ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আরাগাছির সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ফোনের কথার পর স্পর্শকাতর হরমুজ প্রণালীতে নিরাপদ প্যাসেজ পেল দেশ। শুধু তাই নয়, বুধবার সন্ধ্যায় একটি জাহাজে পৌঁছে গিয়েছে মুম্বাইয়ের বন্দরে। 

সূত্র মারফত জানা গিয়েছে যে চলতি মাসের প্রথমদিনে, অর্থাৎ ১ মার্চ, লিবেরিয়ার পতাকা লাগানো শেনলং সুয়েজ়ম্যাক্স নামে সেই জাহাজ অপরিশোধিত তেল ভরেছিল সৌদি আরবের রাস টানুরা বন্দরে এবং তার দুদিন পর তা রওনা দেয়। জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, তিনি একজন ভারতীয়। হরমুজ প্রণালীতে শেষ সিগনাল পাওয়া গিয়েছিল সেই জাহাজের ৮ তারিখে।

সেই জাহাজে অপরিশোধিত তেলের সংখ্যা ছিল ১ লক্ষ ৩৫ হাজার ৩৩৫ মেট্রিক টন। অবস্থান তুলে ধরা হয়েছে মুম্বই পোর্ট অথরিটির ডেপুটি কনজ়ারভেটর প্রবীণ সিংয়ের তরফ থেকে। কী বক্তব্য তাঁর? তিনি জানিয়েছেন যে বাণিজ্য নগরীর মাহুলের রিফাইনারিতে নিয়ে যাওয়া হবে জাহাজে থাকা অপরিশোধিত তেল। এবার দেখার বিষয় যে এই ব্যাপারে আগামীদিনে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top