• Home
  • দেশ
  • বড় পদক্ষেপ কেন্দ্রের, ২৫ দিন অন্তর বুক করা যাবে রান্নার গ্যাস

বড় পদক্ষেপ কেন্দ্রের, ২৫ দিন অন্তর বুক করা যাবে রান্নার গ্যাস

Image

দেবজিৎ মুখার্জি: পশ্চিম এশিয়ায় ভয়াবহ সংঘাতের জেরে ব্যাপক ধাক্কা খেয়েছে দেশের জ্বালানি ব্যবস্থা। রান্নার গ্যাসের দাম বাড়ার পাশাপাশি প্রাকৃতিক গ্যাসেরও দাম বেড়েছে। এর মাঝেই বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ২১ দিনের পরিবর্তে ২৫ দিন অন্তর বুক করা যাবে রান্নার গ্যাস। কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়েছে যে সময়সীমা বাড়ানোর মূল কারণ এলপিজি গ্যাসের বাড়তি মজুত এবং কালোবাজারি রোখা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আগে যাঁরা রান্নায় ব্যবহৃত গ্যাস বুক করতেন ৫৫ দিনে, এখন তাঁরা বুক করেন ১৫ দিনে এবং সেই কারণেই সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। আসলে, সাপ্লাইয়ে ঘাটতির ভয় যাতে কোনরকম প্যানিক বুকিং না হয় বা যাতে ভারসাম্য থাকে মজুত এলপিজি ভান্ডারে, সেই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

তবে বাণিজ্যিক গ্যাস সাপ্লাইয়ের ক্ষেত্রে আগামীদিনে সমস্যায় পড়তে পারে ছোট-বড় সব হোটেলই। জানা গিয়েছে, তেল কোম্পানিগুলির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথমে ঘরে ব্যবহৃত সিলিন্ডারের চাহিদা মেটানো হবে মজুত থাকা গ্যাস সিলিন্ডার দিয়ে এবং পরে বাড়তি কিছু থাকলে দেওয়া হবে বাণিজ্যিক সিলিন্ডার। তেল কোম্পানিগুলির প্রধান লক্ষ্য বাড়িতে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে যাতে কোন সমস্যা না হয়, সেদিকে নজর রাখা। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে যুদ্ধ যেভাবে বাড়ছে, তাতে সমস্যা সৃষ্টি হতে পারে সাপ্লাইয়ের ক্ষেত্রে।

Releated Posts

নির্বাচনের ময়দানে নামতে অনিচ্ছুক ককরোচ জনতা পার্টি

প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট ইঙ্গিত দেন যে তাঁরা রাজনীতিতে নামবেন না, বরং নানা ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যেতে চান।…

ByByHafizur Rahaman Jun 17, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top