• Home
  • জেলার খবর
  • বাংলার এসআইআর মামলায় বড় স্বস্তি বিচারাধীন ভোটারদের, রায়কে সাফল্য হিসেবে দেখছেন কল্যাণ

বাংলার এসআইআর মামলায় বড় স্বস্তি বিচারাধীন ভোটারদের, রায়কে সাফল্য হিসেবে দেখছেন কল্যাণ

Image

দেবজিৎ মুখার্জি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে চলতি এসআইআর মামলায় শীর্ষ আদালত দিলো বড় সুখবর। তাদের পরিষ্কার নির্দেশ, নির্বাচনের মাত্র ৪৮ ঘন্টা আগেও যদি কোনও বিচারাধীন ভোটার গ্রিন সিগনাল পান ট্রাইবুনালের তরফ থেকে, তাহলে নিজের গণতান্ত্রিক অধিকার তিনি প্রয়োগ করতে পারবেন। কোর্টের তরফ থেকে এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে।

সংশোধিত নির্দেশনামায় সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যদি ট্রাইব্যুনালে কোনও মামলার নিষ্পত্তি হয় আগামী ২১ থেকে ২৭ এপ্রিলের মধ্যে, তাহলে ভোট দিতে পারবেন নির্দিষ্ট ব্যক্তিরা। যদিও এর জন্য এক সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। তবে আদালতের তরফ থেকে একটি বিষয় মনে করিয়ে দেওয়া হয়েছে যে শুধু আবেদন করলেই ভোট দেওয়ার অধিকার পেয়ে যাবেন না কেউ, বুথে যাওয়া সম্ভব হবে ট্রাইব্যুনালের ফাইনাল ছাড়পত্র পাওয়া গেলেই।

বিষয়টিকে বড় সাফল্য হিসেবে দেখছেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “যা আমরা চেয়েছিলাম, ঠিক সেটাই হল। অবশ্যই বাংলার এসআইআর প্রক্রিয়ায় বেনোজির এবং ঐতিহাসিক শীর্ষ আদালতের এই বিশেষ ক্ষমতা প্রয়োগ।” তাঁর মতে, এই রায়ের জেরে ভোটাধিকার সুরক্ষিত হল অজস্র মানুষের, যাঁরা ও নিশ্চয় তার মধ্যে ছিলেন প্রশাসনিক জটিলতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top