• Home
  • জেলার খবর
  • বেলডাঙা অশান্তি মামলায় বড় ধাক্কা রাজ্যের! এনআইএকে সমস্ত গুরুত্বপূর্ণ নথি দিতে হবে পুলিশকে

বেলডাঙা অশান্তি মামলায় বড় ধাক্কা রাজ্যের! এনআইএকে সমস্ত গুরুত্বপূর্ণ নথি দিতে হবে পুলিশকে

Image

দেবজিৎ মুখার্জি: বেলডাঙা অশান্তি মামলায় কলকাতা হাই কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) দিয়ে দিতে হবে পুলিশের কাছে থাকা সব গুরুত্বপূর্ণ নথি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাদের বক্তব্য, তাদের পুরো কথা না শুনেই আদালতের তরফ থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে। তাই তারা আবেদন করেছিল যে পুরো শুনানি ছাড়া এমন নির্দেশ ঠিক নয়। 

এবার এই মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। কী সেই ধাক্কা? শীর্ষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হলো রাজ্যের সেই আবেদন। সুতরাং যাবতীয় সব গুরুত্বপূর্ণ নথি দিতেই হবে এনআইএকে। সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে এই মুহূর্তে হস্তক্ষেপ করার কোন প্রয়োজন নেই। স্বাভাবিকভাবেই, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটি যে একপ্রকার এক বড় ধাক্কা রাজ্য সরকারের জন্য, তা বলাই বাহুল্য। 

সুপ্রিম কোর্টের রাজ্যের আবেদন খারিজ করে দেওয়াকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলার রাজনৈতিক মহলে। অনেকে মনে করছেন যে এতে চাপ বাড়তে পারে শাসক শিবিরের। ওয়াকিবহাল মহলের মতে, এর প্রভাব পড়তে পারে আসন্ন ভোটে। এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয়। পরবর্তী পদক্ষেপ কি হয় সরকারের, সেটাই এখন দেখার।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top